NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, জুন ১৪, ২০২৬ | ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প? বেলফাস্টে ঘরবন্দি ৫ হাজার বাংলাদেশি নোরা ফাতেহির সঙ্গে বাংলাদেশি বংশোদ্ভূত সঞ্জয়, ছবিতে ছবিতে কানাডায় বিশ্বকাপের উদ্বোধন রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন কোয়েল মল্লিক সেন্ট্রাল পার্কে বিশ্বকাপ উন্মাদনা, বিনামূল্যে ফাইনাল দেখাবে নিউইয়র্কবাসী বাংলাদেশ ও জার্মানি শক্তিশালী বাণিজ্য ও কৌশলগত সম্পর্ক চায় বেলফাস্টে অভিবাসীবিরোধী বিক্ষোভ, যানবাহনে আগুন ভিসা জালিয়াতির দায়ে মার্কিন নাগরিকত্ব হারাচ্ছেন ভারতীয় সিইও বদলি নেমেই পেনাল্টি থেকে গোল মেসির, বড় জয় আর্জেন্টিনার
Logo
logo

পুষ্পা ২-এর জন্য আল্লু অর্জুনের পারিশ্রমিক কত?


খবর   প্রকাশিত:  ০৫ এপ্রিল, ২০২৫, ০১:২৫ এএম

পুষ্পা ২-এর জন্য আল্লু অর্জুনের পারিশ্রমিক কত?

বক্স অফিসে ঝড় তুলেছিল ‘পুষ্পা: দ্য রাইজ’। শুধু দক্ষিণ ভারতেই নয়, পুরো দেশজুড়ে ব্যাপক ব্যবসা করেছিল আল্লু অর্জুনের এই ছবি। 

এবার আসছে পুষ্পা ২। এরই মধ্যে আল্লুর জন্মদিনে মুক্তি পেয়েছে পুষ্পা ২ এর প্রথম লুক ও টিজার।

যা নিয়ে আল্লু অনুরাগীদের উত্তেজনা দেখা গেছে সোশ্যাল মিডিয়ায়। তবে যে ছবি দিয়ে আল্লুর ক্যারিয়ারে নতুন মোড় এসেছিল সেই ছবির জন্য কত পারিশ্রমিক নিয়েছিলেন তিনি? পুষ্পা ২-এর জন্যই আল্লু অর্জুনের পারিশ্রমিক কত?

জানা গেছে পুষ্পার জন্য আল্লু নিয়েছিলেন ৪৫ কোটি টাকা। এবার পুষ্পা ২-এর জন্য আল্লু তার পারিশ্রমিক প্রায় দ্বিগুণ করেছেন। যার পরিমাণ ৮৫ কোটি টাকা। 

এর মাধ্যমে তেলেগু সিনেমায় তিনি এক ইতিহাস সৃষ্টি করেছেন। কারণ সিনেমায় এই পরিমাণ পারিশ্রমিক এর আগে কোন অভিনেতা পাননি।