NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’ ছাত্রদল-শিবির সংঘর্ষের ঘটনায় একতরফা দোষারোপ না করার অনুরোধ স্বরাষ্ট্রমন্ত্রীর সীমানা পার করবেন না—লেবাননবাসীকে নতুন হুমকি ইসরায়েলের ইরান যুদ্ধে এবার ভেস্তে যাচ্ছে ট্রাম্প প্রশাসন? না-ফেরার দেশে ফরাসি অভিনেত্রী নাদিয়া ফারেস রিয়াল মাদ্রিদের জয়, এমবাপ্পে-ভিনিসিয়ুসে টিকে রইল লড়াইয়ে
Logo
logo

পুনরায় দূতাবাস চালু করতে সৌদি আরবে প্রতিনিধি পাঠাচ্ছে ইরান


খবর   প্রকাশিত:  ১০ জানুয়ারী, ২০২৫, ০৬:৫৯ এএম

পুনরায় দূতাবাস চালু করতে সৌদি আরবে প্রতিনিধি পাঠাচ্ছে ইরান

রিয়াদে ইরানের দূতাবাস খোলার যাবতীয় প্রস্তুতি নিতে চলতি সপ্তাহে সৌদি আরবে এক প্রতিনিধিদল পাঠাবে ইরান। তেহরানে কূটনৈতিক মিশন পুনরায় চালুর বিষয়ে আলোচনা করতে রোববার ইরানে সৌদি আরবের কূটনৈতিক দল পৌঁছানোর পর এই ঘোষণা দিয়েছে ইরান।

আঞ্চলিক চিরবৈরী দুই দেশের সম্পর্কের আকস্মিক এই মোড় মধ্যপ্রাচ্যজুড়ে নতুন ও দীর্ঘস্থায়ী স্থিতিশীলতা বয়ে আনতে পারে বলে প্রত্যাশা করছেন নিরাপত্তা বিশ্লেষকরা। রোববার ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা আইএসএনএ বলছে, রিয়াদে ইরানের দূতাবাস পুনরায় খোলার প্রস্তুতি নিতে ইরানের একটি কারিগরি প্রতিনিধিদল এই সপ্তাহে সৌদি আরব সফর করবে।

এর আগে, সাত বছরের বেশি সময়ের কূটনৈতিক বিচ্ছিন্নতার পর প্রথমবারের মতো এই দুই চিরশত্রু দেশের দুই পররাষ্ট্রমন্ত্রী গত বৃহস্পতিবার বেইজিংয়ে এক বৈঠকে মিলিত হন। আঞ্চলিক দুই শীর্ষ ক্ষমতাধর দেশের মাঝে সম্পর্ক পুনরায় স্থাপনের লক্ষ্যে চীন মধ্যস্থতা করছে। বেইজিংয়ে ওই বৈঠকের পর উভয় দেশের কর্মকর্তারা পুনরায় দূতাবাস চালুর বিষয়ে উদ্যোগ গ্রহণ করেছেন।

আইএসএনএ বলছে, ‘ইরানের কারিগরি প্রতিনিধি দল রিয়াদে তেহরানের দূতাবাস পরিদর্শন করবে এবং সৌদি আরবে ইরানের দূতাবাস পুনরায় খোলার ব্যবস্থা করবে।’

এর আগে, শনিবার সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছিল, রিয়াদের কূটনৈতিক মিশন পুনরায় চালু করার প্রক্রিয়া নিয়ে আলোচনা করতে সৌদি আরবের কর্মকর্তারা ইরানে গেছেন।

ইরানের ওই বার্তা সংস্থা বলেছে, সৌদি প্রতিনিধিদল আজ সকালে তেহরানে সৌদি দূতাবাস পরিদর্শন করেছে।