NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, জুন ১৪, ২০২৬ | ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প? বেলফাস্টে ঘরবন্দি ৫ হাজার বাংলাদেশি নোরা ফাতেহির সঙ্গে বাংলাদেশি বংশোদ্ভূত সঞ্জয়, ছবিতে ছবিতে কানাডায় বিশ্বকাপের উদ্বোধন রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন কোয়েল মল্লিক সেন্ট্রাল পার্কে বিশ্বকাপ উন্মাদনা, বিনামূল্যে ফাইনাল দেখাবে নিউইয়র্কবাসী বাংলাদেশ ও জার্মানি শক্তিশালী বাণিজ্য ও কৌশলগত সম্পর্ক চায় বেলফাস্টে অভিবাসীবিরোধী বিক্ষোভ, যানবাহনে আগুন ভিসা জালিয়াতির দায়ে মার্কিন নাগরিকত্ব হারাচ্ছেন ভারতীয় সিইও বদলি নেমেই পেনাল্টি থেকে গোল মেসির, বড় জয় আর্জেন্টিনার
Logo
logo

ভরপুর বিনোদন দিতে আসছে ‘হোটেল রিল্যাক্স’


খবর   প্রকাশিত:  ১৫ ডিসেম্বর, ২০২৪, ০৮:৫৫ এএম

ভরপুর বিনোদন দিতে আসছে ‘হোটেল রিল্যাক্স’

 

প্রথমবারের মতো ওয়েব সিরিজ নির্মাণ করছেন ‘ব্যাচেলর পয়েন্ট’ খ্যাত নির্মাতা কাজল আরেফিন অমি। তার নির্মাণে বরাবরই থাকে হাস্যরসের ছোঁয়া। মজার ছলে গল্প বলতেই পছন্দ করেন এই নির্মাতা। এই ঈদে ভরপুর বিনোদন দিতে আসছে অমির প্রথম ওয়েব নিবেদন ‘হোটেল রিল্যাক্স’।

ওটিটিতে সাধারণত ক্রাইম, থ্রিলার ও সাসপেন্স ধাঁচের গল্প দেখানো হয়। এরকম গল্প দেখতে দেখতে হাঁপিয়ে উঠছেন দর্শক। তাদের ভিন্ন কিছু উপহার দিতেই বানানো হয়েছে সিরিজটি।

অমির কথায়, ‘অবশ্যই কাজটি বিনোদনধর্মী। আমি দর্শকদের ভরপুর বিনোদন দিতে চাই। আমাদের দর্শক নিয়মিত থ্রিলারসহ অনেক গল্পের ওয়েব সিরিজ দেখেছেন, তবে আমি যেটা বানাতে চাই, হয়তো এই ধরনের গল্প আগে দেখেনি।’

সময় ও যত্ন নিয়ে কাজটি করেছেন এই নির্মাতা। তার ভাষায়, ‘দীর্ঘ দিন ধরে কাজটির জন্য প্রস্তুতি নিয়েছি। পুরোপুরি ফিল্মি এফোর্ড দিয়ে বানিয়েছি। কোনো রকম কম্প্রোমাইজ করিনি। তাই দর্শকদের বোরিং লাগার সুযোগ নেই।’

শুক্রবার (৭ এপ্রিল) সন্ধ্যায় প্রকাশিত হয়েছে হোটেল রিল্যাক্স’র ফার্স্টলুক পোস্টার। এতে বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন পলাশ, মিশু সাব্বির, পাভেল, পারসা ইভানা, মারজুক রাসেল, শরাফ আহমেদ জীবন, চাষী আলক, শিমুল শর্মা, শিবলু, বাচ্চু, লামিমা প্রমুখ।

এছাড়া অতিথি চরিত্রে দেখা যাবে চিত্রনায়িকা পূর্ণিমাকে। ছয় পর্বের ওয়েব সিরিজটি আসন্ন রোজার ঈদে বঙ্গ অ্যাপে মুক্তি পাবে।