NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, জুন ১৪, ২০২৬ | ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প? বেলফাস্টে ঘরবন্দি ৫ হাজার বাংলাদেশি নোরা ফাতেহির সঙ্গে বাংলাদেশি বংশোদ্ভূত সঞ্জয়, ছবিতে ছবিতে কানাডায় বিশ্বকাপের উদ্বোধন রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন কোয়েল মল্লিক সেন্ট্রাল পার্কে বিশ্বকাপ উন্মাদনা, বিনামূল্যে ফাইনাল দেখাবে নিউইয়র্কবাসী বাংলাদেশ ও জার্মানি শক্তিশালী বাণিজ্য ও কৌশলগত সম্পর্ক চায় বেলফাস্টে অভিবাসীবিরোধী বিক্ষোভ, যানবাহনে আগুন ভিসা জালিয়াতির দায়ে মার্কিন নাগরিকত্ব হারাচ্ছেন ভারতীয় সিইও বদলি নেমেই পেনাল্টি থেকে গোল মেসির, বড় জয় আর্জেন্টিনার
Logo
logo

নতুন পরিচয়ে চলচ্চিত্রে ফিরছেন কুসুম শিকদার


খবর   প্রকাশিত:  ১৯ ডিসেম্বর, ২০২৪, ০২:২২ এএম

>
নতুন পরিচয়ে চলচ্চিত্রে ফিরছেন কুসুম শিকদার

দীর্ঘ ৭ বছর পর চলচ্চিত্রে ফিরছেন কুসুম শিকদার। তার নতুন চলচ্চিত্রের নাম ‘শরতের জবা’। এই ছবির মাধ্যমে নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন তিনি। ক্যামেরার সামনে যেমন অভিনয়ে আলো ছড়াবেন তেমনি ক্যামেরার পেছনেও কলকাঠি নাড়বেন। সহজ ভাষায় বললে, চলচ্চিত্র পরিচালক হিসেবে অভিষেক ঘটতে যাচ্ছে তার।

শুধুই কি পরিচালনা? না, ছবিটির প্রযোজনাতেও থাকছেন তিনি। এমনকি এটির গল্প ও চিত্রনাট্য তারই লেখা। এবারের অমর একুশে বইমেলায় প্রকাশিত হয় কুসুম শিকদারের গল্পগ্রন্থ ‘অজাগতিক ছায়া’। ‘শরতের জবা’ গল্পটি সেখান থেকেই নেওয়া।

কুসুমের প্রযোজনা প্রতিষ্ঠান পহরডাঙ্গা পিকচার্সের প্রথম নিবেদন হতে যাচ্ছে ‘শরতের জবা’। নড়াইলের কালিয়া উপজেলায় পহরডাঙ্গা ইউনিয়নে কুসুমের দাদাবাড়ি। ছবিটির শুটিং হয়েছে সেখানেই। ইউনিয়নের নামানুসারেই রাখা হয়েছে প্রযোজনা প্রতিষ্ঠানের নাম। 

কুসুম শিকদার বলেন, ‘আমার অনেকদিনের স্বপ্ন ছিল নিজের প্রযোজনা প্রতিষ্ঠান থেকে চলচ্চিত্র তৈরি করার। অবশেষে সেটা পূরণ করতে যাচ্ছি। এজন্য আমি খুব রোমাঞ্চিত। ছবিটি মুক্তি দিতে আর কিছু দিন হয়তো লাগবে।’

কুসুমের সঙ্গে ছবিটি যৌথভাবে পরিচালনা করছেন সুমন ধর। এতে আরও অভিনয় করেছেন ইয়াশ রোহান, জিতু আহসান, শহিদুল আলম সাচ্চু, নরেশ ভূঁইয়া, মাহমুদুল ইসলাম মিঠু, অশোক ব্যাপারী, হাসনাত রিপন, জাহাঙ্গীর প্রমুখ।