NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ৮, ২০২৬ | ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ সংবাদমাধ্যমকে ‘অসৎ’ বলে এনবিসির সাক্ষাৎকার থেকে বেরিয়ে গেলেন ট্রাম্প ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়াকে ৫ শর্ত যুক্তরাজ্য-ফ্রান্স-জার্মানির মার্কিন ভিসা বিতর্কের মধ্যেই মেক্সিকো পৌঁছেছে ইরান বিশ্বকাপ দল ঘোড়ার মাংস খাওয়া নিয়ে জয়া আহসানের রিট, যে নির্দেশ দিলেন হাইকোর্ট এরদোয়ানকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর রাজকুমারী অ্যানের ছেলের বিয়েতে ব্রিটিশ রাজপরিবারের মিলনমেলা লেবাননে ইসরায়েলি হামলায় বেশ কয়েকজন লেবানিজ সেনা নিহত সিঙ্গাপুরে দুটি সোনার পদক জয় বাংলাদেশের প্রতিরক্ষা শিল্পে সহযোগিতা বাড়াতে আগ্রহী তুরস্ক
Logo
logo

টাকার বিনিময়ে সাজলেন স্ত্রী, পরে চিরজীবনের সঙ্গী করার দাবি যুবকের


খবর   প্রকাশিত:  ২০ নভেম্বর, ২০২৩, ০১:৪৮ পিএম

>
টাকার বিনিময়ে সাজলেন স্ত্রী, পরে চিরজীবনের সঙ্গী করার দাবি যুবকের

কথায় বলে টাকা থাকলে বাঘের চোখও মেলে। তবে শুধু বাঘের চোখ নয়, টাকা থাকলে ভাড়ায় বউও মেলে। এমন কথা হয়তো অনেকের বিশ্বাস হবে না। কিন্তু ভারতের বাণিজ্যিক রাজধানীখ্যাত মুম্বাইয়ে ঠিক এরকমই এক ঘটনা ঘটেছে। যা বলিউডি সিনেমার গল্পের মতো!

মুম্বাইয়ের উঠতি অভিনেত্রী কয়েক হাজার টাকার বিনিময়ে এক যুবকের স্ত্রী সেজেছিলেন। তিনি স্ত্রী সেজে যুবকের বাসায় থেকেছেন ৫ দিন। তবে প্রথম দেখাতেই স্ত্রীর প্রেমে হাবুডুবু খেয়েছেন যুবক। এই কারণে তাকে চিরজীবনের সঙ্গী করার দাবি জানিয়ে বসেন তিনি।

ষষ্ঠ দিনে সেকথা স্বীকার করলেও তার ঘরনি হতে রাজি নন অভিনেত্রী। শেষ পর্যন্ত বিষয়টি গড়ায় থানাপুলিশ পর্যন্ত। দেশটির সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদন অনুযায়ী, টেলিভিশনের ধারাবাহিক থেকে বলিউড পর্দায় ছোটখাটো চরিত্রে অভিনয় করতেন ওই তরুণী। সম্প্রতি তার এক বান্ধবীর মাধ্যমে মধ্যপ্রদেশের এক যুবকের স্ত্রীর ভূমিকায় অভিনয়ের প্রস্তাব পান তিনি। পরে এই প্রস্তাবে রাজিও হন তিনি।

তবে এটা কোনও ধারাবাহিক বা সিনেমার চরিত্র নয়। বাস্তবেই ওই যুবকের স্ত্রী সেজে থাকতে হবে তাকে। ২১ বছর বয়সী ওই তরুণীর দাবি, ৫ দিন ধরে যুবকের পরিবারের সদস্যদের কাছে স্ত্রী সেজে থাকার জন্য পাঁচ হাজার টাকায় রফা হয়েছিল। তাতে রাজি হওয়ায় ওই যুবকের গ্রামের বাড়িতে যান তিনি।

এমনকি ঘটনাটি বিশ্বাসযোগ্য করতে যুবকের পরিবারের সদস্যদের সামনে মন্দিরে দু’জনের বিয়েও হয়। এর পর পাঁচ দিন ধরে ওই যুবকের স্ত্রীর ভূমিকায় অভিনয় করেন তিনি। ষষ্ঠ দিন এই নাটকের পালা শেষ করার অনুরোধ করলে বেঁকে বসেন তার ‘স্বামী’।

তিনি জানান, প্রথম দেখাতেই ‘নকল’ বউয়ের প্রেমে পড়ে গেছেন। তাকে সারা জীবনের জন্য স্ত্রী বানাতে চান। কিন্তু এতে রাজি ছিলেন না অভিনেত্রী। এরপর মুম্বাইয়ের ধারাভি থানায় খবর দেন তরুণী।

পুলিশ বলছে, অভিযোগ পাওয়ার পর মধ্যপ্রদেশে ওই যুবকের গ্রামের বাড়িতে গিয়ে অভিনেত্রীকে মুম্বাই নিয়ে এসেছেন তারা। তবে তখন থেকে ওই যুবক এবং অভিনেত্রীর বন্ধুর খোঁজ পাওয়া যাচ্ছে না। পাঁচ দিনের জন্য যুবকের স্ত্রী হয়ে থাকলেও অভিনেত্রী জানিয়েছেন, তাদের মধ্যে শারীরিক কোনও সম্পর্ক হয়নি।