NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুন ১৩, ২০২৬ | ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প? বেলফাস্টে ঘরবন্দি ৫ হাজার বাংলাদেশি নোরা ফাতেহির সঙ্গে বাংলাদেশি বংশোদ্ভূত সঞ্জয়, ছবিতে ছবিতে কানাডায় বিশ্বকাপের উদ্বোধন রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন কোয়েল মল্লিক সেন্ট্রাল পার্কে বিশ্বকাপ উন্মাদনা, বিনামূল্যে ফাইনাল দেখাবে নিউইয়র্কবাসী বাংলাদেশ ও জার্মানি শক্তিশালী বাণিজ্য ও কৌশলগত সম্পর্ক চায় বেলফাস্টে অভিবাসীবিরোধী বিক্ষোভ, যানবাহনে আগুন ভিসা জালিয়াতির দায়ে মার্কিন নাগরিকত্ব হারাচ্ছেন ভারতীয় সিইও বদলি নেমেই পেনাল্টি থেকে গোল মেসির, বড় জয় আর্জেন্টিনার
Logo
logo

নিউইয়র্কে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকার স্বাধীনতা দিবস উদযাপন, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত


খবর   প্রকাশিত:  ০৬ ডিসেম্বর, ২০২৪, ১২:৪৭ এএম

নিউইয়র্কে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকার স্বাধীনতা দিবস উদযাপন, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নিউইয়র্ক: নিউইয়র্কে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা ইনকের সাধারণ সম্পাদক মইনুল ইসলামের উদ্যোগে বাংলাদেশের স্বাধীনতা দিবস উদযাপন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ২৬ মার্চ রোববার এস্টোরিয়ার ৩৬-০৭ ৩১ স্ট্রিটে জালালাবাদ ভবনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। 
বাংলাদেশ সুপ্রিম কোর্টের এডভোকেট শেখ আখতারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা ইনকের সাধারণ সম্পাদক মঈনুল ইসলাম।
অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও রমজানের তাৎপর্য নিয়ে আলোচনা করেন ইমাম কাজী কায়্যুম।
মাহফিলে কমিউনিটি, দেশ, জাতি ও বিশ্ব মানবতার কল্যাণ কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন সংগঠনের সাবেক সহ সভাপতি মাওলানা সাইফুল আলম সিদ্দিকি।
কমিউনিটি অ্যাক্টিভিস্ট ময়নুজ্জামান চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন এসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান চৌধুরী শেফাজ, সাবেক কোষাধ্যক্ষ আতাউল গনি আসাদ, কমিউনিটি অ্যাক্টিভিস্ট ইয়ামিন রশিদ, বিলাল চৌধুরী, জে মোল্লা সানি, দরুদ মিয়া রনেল, হুমায়ূন আহমেদ চৌধুরী, আতিকুল ইসলাম জাকির, আব্দুল করীম, এএফএম মিসবাউজ্জামান, শামিমুর রহমান চৌধুরী, মনসুর চৌধুরী, শ্যামল কান্তি চন্দ, খলিলুর রহমান, আব্দুর রব তুলন, আবু রহমান, আজহার আহমেদ প্রমুখ। বৃহত্তর সিলেটবাসী ছাড়াও কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ ইফতার মাহফিলে অংশ নেন।
জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকার সাধারণ সম্পাদক মঈনুল ইসলাম অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা জানান।