NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ৮, ২০২৬ | ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ সংবাদমাধ্যমকে ‘অসৎ’ বলে এনবিসির সাক্ষাৎকার থেকে বেরিয়ে গেলেন ট্রাম্প ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়াকে ৫ শর্ত যুক্তরাজ্য-ফ্রান্স-জার্মানির মার্কিন ভিসা বিতর্কের মধ্যেই মেক্সিকো পৌঁছেছে ইরান বিশ্বকাপ দল ঘোড়ার মাংস খাওয়া নিয়ে জয়া আহসানের রিট, যে নির্দেশ দিলেন হাইকোর্ট এরদোয়ানকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর রাজকুমারী অ্যানের ছেলের বিয়েতে ব্রিটিশ রাজপরিবারের মিলনমেলা লেবাননে ইসরায়েলি হামলায় বেশ কয়েকজন লেবানিজ সেনা নিহত সিঙ্গাপুরে দুটি সোনার পদক জয় বাংলাদেশের প্রতিরক্ষা শিল্পে সহযোগিতা বাড়াতে আগ্রহী তুরস্ক
Logo
logo

ভারতে ১৮ ওষুধ কোম্পানির লাইসেন্স বাতিল, নোটিশ আরও ২৬টিকে


খবর   প্রকাশিত:  ২০ নভেম্বর, ২০২৩, ০১:৪৮ পিএম

ভারতে ১৮ ওষুধ কোম্পানির লাইসেন্স বাতিল, নোটিশ আরও ২৬টিকে

ওষুধে ভেজাল দেওয়ার অভিযোগে গত ১৫ দিনে ভারতের ১৮ কোম্পানির লাইসেন্স বাতিল করা হয়েছে এবং শো কজ নোটিশ দেওয়া হয়েছে আরও ২৬টি কোম্পানিকে। দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে নিশ্চিত করেছেন এ তথ্য।

ভারতের কেন্দ্রীয় সরকারের অধীন নিয়ন্ত্রক সংস্থা ড্রাগস কনট্রোলার জেনারেল অব ইন্ডিয়া’র (ডিসিজিআই) কর্মকর্তারা জানিয়েছেন গত ১৫ দিনে দেশের ২০টি রাজ্যের ৭৬টি কোম্পানিতে ঝটিকা অভিযান চালানোর পর এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

ওষুধ প্রস্তুত ও রপ্তানির ক্ষেত্রে বিশ্বের শীর্ষস্থানীয় দেশগুলোর মধ্যে ভারত অন্যতম। নিজেদের অভ্যন্তরীণ চাহিদা মিটিয়ে বিভিন্ন দেশে বিপুল পরিমাণ ওষুধ রপ্তানি করে দেশটি। তবে সম্প্রতি বিশ্বের বিভিন্ন দেশে ভারতীয় কোম্পানিগুলোর ওষুধে ভেজাল থাকার অভিযোগ পাওয়া গেছে।

গত বছর সেপ্টেম্বরের দিকে ভারতীয় কোম্পানি মেইডেন ফার্মাসিটিক্যালসের কফ সিরাপ সেবন করে কিডনি জটিলতায় মৃত্যু হয়েছে ৭০ জন শিশুর। তার কয়েক মাস পর ম্যারিয়ন বায়োটেক নামের একটি কোম্পানির কফ সিরাপ সেবনের পর উজবেকিস্তানে মারা গেছে ১৮ জন শিশু। অতি সম্প্রতি ভারতের গুজরাটভিত্তিক ওষুধ কোম্পানি জাইডাস লাইফসাইন্সের বাতের ওষুধে ভেজাল শনাক্ত হওয়া যুক্তরাষ্ট্রের থেকে ফেরত এসেছে ৫৫ হাজার বোতল ওষুধ।

এছাড়া চেন্নাইভিত্তিক ওষুধ কোম্পানির আইড্রপ ব্যাবহারের পর যুক্তরাষ্ট্রে ভোগান্তির শিকার হয়েছেন অন্তত ৬০ জন মানুষ। ওই আইড্রপটি ছিল চোখ ওঠা রোগের ওষুধ।