NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুন ১৩, ২০২৬ | ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প? বেলফাস্টে ঘরবন্দি ৫ হাজার বাংলাদেশি নোরা ফাতেহির সঙ্গে বাংলাদেশি বংশোদ্ভূত সঞ্জয়, ছবিতে ছবিতে কানাডায় বিশ্বকাপের উদ্বোধন রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন কোয়েল মল্লিক সেন্ট্রাল পার্কে বিশ্বকাপ উন্মাদনা, বিনামূল্যে ফাইনাল দেখাবে নিউইয়র্কবাসী বাংলাদেশ ও জার্মানি শক্তিশালী বাণিজ্য ও কৌশলগত সম্পর্ক চায় বেলফাস্টে অভিবাসীবিরোধী বিক্ষোভ, যানবাহনে আগুন ভিসা জালিয়াতির দায়ে মার্কিন নাগরিকত্ব হারাচ্ছেন ভারতীয় সিইও বদলি নেমেই পেনাল্টি থেকে গোল মেসির, বড় জয় আর্জেন্টিনার
Logo
logo

মালয়েশিয়ায় আওয়ামী লীগের উদ্যোগে স্বাধীনতা দিবস উদযাপন


খবর   প্রকাশিত:  ২৪ জানুয়ারী, ২০২৫, ০১:৪০ এএম

মালয়েশিয়ায় আওয়ামী লীগের উদ্যোগে স্বাধীনতা দিবস উদযাপন

মালয়েশিয়ায় আওয়ামী লীগের উদ্যোগে স্বাধীনতা দিবস উদযাপন করা হয়েছে। রবিবার (২৬ মার্চ) কুয়ালালামপুরস্থ জি টাওয়ার এর একটি হলরুমে আলোচন সভা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। পবিত্র কোরআন তেলাওয়াত, জাতীয় সঙ্গীত পরিবেশন ও শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালনের পর শুরু হয় আলোচনা সভা।

আওয়ামী লীগ মালয়েশিয়া শাখা সভাপতি আলহাজ্ব মকবুল হোসেন মুকুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অহিদুর রহমান অহিদের সঞ্চালনায় অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত করেন সহ-প্রচার সম্পাদক জাঁকির হোসেন। এসময় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা শওকত হোসেন পান্না, মালয়েশিয়া আওয়ামী লীগ সহ- সভাপতি রাসেদ বাদল, মনিরুজ্জামান মনির, মো হুমায়ুন কবির, জালাল উদ্দিন সেলিম, সাংগঠনিক সম্পাদক নূর মোহাম্মদ ভূঁইয়া, সাবেক সাংগঠনিক সম্পাদক শাখাওয়াত হোসেন জোসেফ, আওয়ামী লীগ নেতা মুরাদ হোসেন, রুহুল আমিন, উপ- দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম সিরাজ, শ্রমিক লীগ সভাপতি নাজমুল ইসলাম বাবুল, মালয়েশিয়া শাখা যুবলীগ আহ্বায়ক কমিটির সদস্য জহিরুল ইসলাম জহির প্রমুখ।

এসময় আরও উপস্থিত ছিলেন মালয়েশিয়া রাওয়াং শাখা আওয়ামী লীগ সভাপতি জাকির হোসেন, পিজে শাখা সভাপতি ইমাম হোসেন, সুবাং জায়া শাখার মুজিবুর রহমান, জাকির হোসেন, কাম্পুং জাওয়া শাখার সভাপতি সোহাগ মিয়াসহ বাংলাদেশ আওয়ামী লীগ মালয়েশিয়া শাখার অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

 

ইফতার পূর্বে পবিত্র রমজান মাসে বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের রুহের শান্তি কামনা, আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনার সু- স্বাস্থ্য কামনা ও মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।
অনুষ্ঠানে পবিত্র গীতা পাঠ করেন মালয়েশিয়া আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক শ্রী প্রদীপ কুমার বিশ্বাস।