NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১০ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’ ছাত্রদল-শিবির সংঘর্ষের ঘটনায় একতরফা দোষারোপ না করার অনুরোধ স্বরাষ্ট্রমন্ত্রীর সীমানা পার করবেন না—লেবাননবাসীকে নতুন হুমকি ইসরায়েলের ইরান যুদ্ধে এবার ভেস্তে যাচ্ছে ট্রাম্প প্রশাসন? না-ফেরার দেশে ফরাসি অভিনেত্রী নাদিয়া ফারেস রিয়াল মাদ্রিদের জয়, এমবাপ্পে-ভিনিসিয়ুসে টিকে রইল লড়াইয়ে
Logo
logo

জার্মানির বার্লিনে মহান স্বাধীনতা দিবস উদযাপন


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৪, ১০:৪৮ এএম

জার্মানির বার্লিনে মহান স্বাধীনতা দিবস উদযাপন

বাংলাদেশের ৫৩তম মহান স্বাধীনতা দিবস উদযাপন করেছে বার্লিনের বাংলাদেশ দূতাবাস। রবিবার সকালে দূতাবাসেই জাতীয় সংগীতের সাথে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এসময় রাষ্ট্রদূত মো. মোশাররফ হোসেন ভূঁইয়া, এনডিসির নেতৃত্বে দূতাবাসের সকল কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন। রাষ্ট্রদূত সকলকে নিয়ে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সাথে জাতির পিতা ও জাতীয় স্মৃতি সৌধের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।

পরে জাতীয় দিবসের আলোচনা কর্মসূচীতে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, মহান নেতা ও স্বাধীন বাংলাদেশের স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শহিদ জাতীয় চারনেতা, মুক্তিযুদ্ধের সকল শহিদ ও জীবিত বীর মুক্তিযোদ্ধা, সকল বীরাঙ্গনা মুক্তিযোদ্ধা মা-বোনের অপরিসীম ত্যাগ-তীতিক্ষার কথা উল্লেখ করে বিশেষ এই দিনে তাঁদের সকলকে শ্রদ্ধাভরে স্মরণ করা হয় এবং মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৩ উপলক্ষ্যে প্রেরিত জাতীয় নেতৃবৃন্দের বাণীসমূহ পাঠ করা হয়।

অনুষ্ঠানে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস ও স্বাধীনতার জন্য জাতির পিতার আদর্শিক, রাজনৈতিক ভূমিকা বিষয় আলোচিত হয়, যেখানে বঙ্গবন্ধুর নেতৃত্বে পরিচালিত মুক্তির সংগ্রামের ঐতিহাসিক প্রেক্ষাপট, অর্জিত স্বাধীনতা এবং বাংলাদেশের অসামান্য অর্জনের বিষয় আলোচিত হয়। রাষ্ট্রদূত মো. মোশাররফ হোসেন ভূঁইয়া, এনডিসি তার বক্তব্যের মাধ্যমে ১৯৪৭ সালের দেশ বিভাগ হতে শুরু করে বাঙালির মুক্তির সংগ্রামের প্রেক্ষাপট ও সেখানে জাতির পিতার রাজনৈতিক দূরদর্শিতার বিষয়ে আলোকপাত করেন।

 

তিনি আরও বলেন, স্বাধীনতার জন্য বাংলাদেশ যে মূল্য দিয়েছে তা বিশ্বের ইতিহাসে বিরল ও অভূতপূর্ব। এই অর্জিত স্বাধীনতাকে আমাদের রক্ষা করতে হবে এবং স্বাধীনতার প্রকৃত মূল্য অনুধাবন করে সততার সাথে দেশ ও দেশের মানুষের জন্য একসাথে কাজ করে যেতে হবে। রাষ্ট্রদূত আরও উল্লেখ করেন, বঙ্গবন্ধুর আদর্শ ও নেতৃত্বের গুণাবলী ধারণ করে তার কন্যা বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা অর্থনৈতিক উন্নয়ন, বলিষ্ঠ ও নিরপেক্ষ কূটনীতি, অভ্যন্তরীণ স্থিতিশীলতা ইত্যাদির মাধ্যমে বাংলাদেশের মর্যাদাকে অনন্য উচ্চতায় প্রতিষ্ঠিত করেছেন।