NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, জুন ১৪, ২০২৬ | ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প? বেলফাস্টে ঘরবন্দি ৫ হাজার বাংলাদেশি নোরা ফাতেহির সঙ্গে বাংলাদেশি বংশোদ্ভূত সঞ্জয়, ছবিতে ছবিতে কানাডায় বিশ্বকাপের উদ্বোধন রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন কোয়েল মল্লিক সেন্ট্রাল পার্কে বিশ্বকাপ উন্মাদনা, বিনামূল্যে ফাইনাল দেখাবে নিউইয়র্কবাসী বাংলাদেশ ও জার্মানি শক্তিশালী বাণিজ্য ও কৌশলগত সম্পর্ক চায় বেলফাস্টে অভিবাসীবিরোধী বিক্ষোভ, যানবাহনে আগুন ভিসা জালিয়াতির দায়ে মার্কিন নাগরিকত্ব হারাচ্ছেন ভারতীয় সিইও বদলি নেমেই পেনাল্টি থেকে গোল মেসির, বড় জয় আর্জেন্টিনার
Logo
logo

প্রেমিকার সঙ্গে ১০ বছরের প্রেম, অবশেষে বাবা হচ্ছেন ‘হ্যারি পটার’


খবর   প্রকাশিত:  ১৯ এপ্রিল, ২০২৫, ০৭:৪১ পিএম

>
প্রেমিকার সঙ্গে ১০ বছরের প্রেম, অবশেষে বাবা হচ্ছেন ‘হ্যারি পটার’

বাবা হতে চলেছেন ‘হ্যারি পটার’ খ্যাত ব্রিটিশ অভিনেতা ড্যানিয়েল র‌্যাডক্লিফ। ১০ বছর আগে ‘কিল ইয়োর ডার্লিংস’ ছবিতে প্রথম বার একসঙ্গে কাজ করেন ড্যানিয়েল ও এরিন। ওই ছবির সেটেই বন্ধুত্ব থেকে প্রেম হয় তাদের। তারপরে কেটে যায় অনেক বছর। 

প্রায় এক দশক পর এবার নতুন সিদ্ধান্ত নিতে চলেছেন ড্যানিয়েল এবং তার প্রেমিকা এরিন ডার্ক। অভিনেতার মুখপাত্রের পক্ষ থেকে জানানো হয়, সন্তানসম্ভবা এরিন। খুব শিগগিরই যুগলের কোলে আসতে চলেছে তাদের প্রথম সন্তান।

২০১৩ সালে ‘কিল ইয়োর ডার্লিংস’ ছবির সেটে সেই যে একে অপরের হাত ধরেছিলেন, তার পর থেকে একসঙ্গেই পথ চলা ড্যান ও এরিনের। যদিও এই সম্পর্ককে ব্যক্তিগত পরিসরে রাখতেই পছন্দ করেন যুগল। ‘হ্যারি পটার’-এর মতো জনপ্রিয় সিরিজে অভিনয়ের দৌলতে সিনেপ্রেমীদের কাছে পরিচিত মুখ ড্যানিয়েল। অন্য দিকে, ড্যানিয়েলের জনপ্রিয়তার ধারেকাছে না থাকলেও হলিউডে নিজের স্বতন্ত্র জায়গা তৈরি করেছেন আমেরিকান অভিনেত্রী এরিন ডার্ক। অভিনয় করেছেন ‘গুড গার্লস রিভল্ট’, ‘বিসাইড স্টিল ওয়াটার্স’, ‘মুনশাইন’-এর মতো ছবি এবং সিরিজে। ২০১৬ সালে ড্যানিয়েলের সঙ্গে ‘ডোন্ট থিংক টোয়াইস’ ছবিতেও অবিনয় করেছেন এরিন। 

তবে শুধু অভিনয় নয়, এরিনের সঙ্গে ভবিষ্যতে চিত্রনাট্য লেখার ইচ্ছা রয়েছে বলেও জানিয়েছেন ড্যানিয়েল।

ড্যানিয়েলের সাম্প্রতিক ছবি ‘উইয়ার্ড: দ্য অ্যাল ইয়ানকোভিচ’-এর প্রিমিয়ারে একসঙ্গে দেখা গিয়েছিল ড্যান ও এরিনকে। জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছেন তারা। উপভোগ করছেন জীবনের অন্যতম সেরা সময়।