NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুন ১৩, ২০২৬ | ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প? বেলফাস্টে ঘরবন্দি ৫ হাজার বাংলাদেশি নোরা ফাতেহির সঙ্গে বাংলাদেশি বংশোদ্ভূত সঞ্জয়, ছবিতে ছবিতে কানাডায় বিশ্বকাপের উদ্বোধন রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন কোয়েল মল্লিক সেন্ট্রাল পার্কে বিশ্বকাপ উন্মাদনা, বিনামূল্যে ফাইনাল দেখাবে নিউইয়র্কবাসী বাংলাদেশ ও জার্মানি শক্তিশালী বাণিজ্য ও কৌশলগত সম্পর্ক চায় বেলফাস্টে অভিবাসীবিরোধী বিক্ষোভ, যানবাহনে আগুন ভিসা জালিয়াতির দায়ে মার্কিন নাগরিকত্ব হারাচ্ছেন ভারতীয় সিইও বদলি নেমেই পেনাল্টি থেকে গোল মেসির, বড় জয় আর্জেন্টিনার
Logo
logo

অবৈধ অভিবাসীদের বৈধকরণ এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে মৌন মিছিল


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০৫:৫৭ এএম

অবৈধ অভিবাসীদের বৈধকরণ এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে মৌন মিছিল

অবৈধ অভিবাসীদের বৈধকরণ এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে প্রবাসী বাংলাদেশিসহ ইতালীয়রা রাজধানী রোমে মৌন মিছিল করেছে।

সামাজিক সংগঠন ধূমকেতু এই মিছিলের আয়োজন করে। বাংলাদেশি অধ্যুষিত তরপিনাত্তারার লালন পার্ক থেকে মিছিলটি শুরু হয়। নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে লার্গো প্রেনেস্তের থেকে মিছিলটি শেষ হয়। মিছিলটির নেতৃত্ব দেন বাংলাদেশ সমিতি ইতালির সাবেক সভাপতি নুরে আলম সিদ্দিকী বাচ্চু। প্রবাসীদের জন্য একটি সুন্দর বসন্ত কামনা করেন বাংলাদেশিরা। এই মৌন মিছিলে কমিউনিটির নেতা ও ইতালি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসান ইকবাল, সহ-সভাপতি হাবিব চৌধুরী, নারী নেত্রী লায়লা শাহ, মনোয়ারা মুন্নীসহ আরও অনেকেই অংশগ্রহণ করেন।

এই মিছিলে বিপুল সংখ্যক ইতালীয় নাগরিকরাও ছিলেন। বাংলাদেশি বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও নারী সংগঠনের সদস্যরাও অংশগ্রহণ করেন এখানে। মিছিল চলাকালে স্থানীয় পুলিশ কঠোর নিরাপত্তা বেষ্টনী গড়ে তোলে।