NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, জুন ১৪, ২০২৬ | ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প? বেলফাস্টে ঘরবন্দি ৫ হাজার বাংলাদেশি নোরা ফাতেহির সঙ্গে বাংলাদেশি বংশোদ্ভূত সঞ্জয়, ছবিতে ছবিতে কানাডায় বিশ্বকাপের উদ্বোধন রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন কোয়েল মল্লিক সেন্ট্রাল পার্কে বিশ্বকাপ উন্মাদনা, বিনামূল্যে ফাইনাল দেখাবে নিউইয়র্কবাসী বাংলাদেশ ও জার্মানি শক্তিশালী বাণিজ্য ও কৌশলগত সম্পর্ক চায় বেলফাস্টে অভিবাসীবিরোধী বিক্ষোভ, যানবাহনে আগুন ভিসা জালিয়াতির দায়ে মার্কিন নাগরিকত্ব হারাচ্ছেন ভারতীয় সিইও বদলি নেমেই পেনাল্টি থেকে গোল মেসির, বড় জয় আর্জেন্টিনার
Logo
logo

বিকল্প পেশার সন্ধানে যে সিদ্ধান্ত নিয়েছিলেন কঙ্গনা


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০৩:২০ পিএম

>
বিকল্প পেশার সন্ধানে যে সিদ্ধান্ত নিয়েছিলেন কঙ্গনা

বলিউডে তার পরিচয় ‘ঠোঁটকাটা’ হিসেবেই। নিজের এ গুণের জন্য বলিউডের বড় বড় সিনেমা নির্মাতাদের সঙ্গে তার সম্পর্কও আদায়-কাঁচকলা। ফলে কোনো সিনেমার প্রস্তাব পান না তিনি। এছাড়া কোভিডের পর উপার্জনের জন্য নাকি একসময় বিকল্প পথ খুঁজছিলেন কঙ্গনা। একটি রেস্তরাঁ খোলার পরিকল্পনা ছিল তার। তবে সেই পরিকল্পনা বাস্তবায়িত হয়নি।

এখন মুম্বাইতে বসবাস করলেও হিমাচল প্রদেশের মানালিতে বিলাসবহুল পৈতৃক বাড়ি রয়েছে কঙ্গনা রানাউতের। অতিমারির সময়ে সেখানেই ছিলেন অভিনেত্রী। হিমাচল প্রদেশের সঙ্গে রয়েছে তার নাড়ির টান। তাই সেখানেই একটি রেস্তরাঁ খোলার পরিকল্পনা করেছিলেন এ অভিনেত্রী। তবে আর্থিক টানাপড়েনের কারণেই সেই ভাবনা শেষ পর্যন্ত বাস্তবায়ন করতে পারেননি বলে জানিয়েছেন তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পুরনো সাক্ষাৎকারের ক্লিপিং শেয়ার করে কঙ্গনা লেখেন, ‘রান্না করতে আমার খুব ভালো লাগে। গত বছরই পাহাড়ে আমার রেস্তরাঁ খোলার কথা ছিল। কিন্তু টাকা-পয়সার কারণে তা হয়ে ওঠেনি। তবে খুব শিগগিরই তা হতে চলেছে।’

কঙ্গনার দাবি, ‘আমরা যখন মন থেকে কিছু চাই, তখন ভাগ্যে সেই ইচ্ছের কথা লেখা হয়ে যায়।’ হিমাচল প্রদেশে খুব তাড়াতাড়িই নিজের রেস্তরাঁ শুরু করতে পারবেন বলে আশাবাদী তিনি।

মাস খানেক আগে ‘ইমার্জেন্সি’ সিনেমার শুটিং শেষ করেছেন কঙ্গনা। অভিনয়ের পাশাপাশি এ সিনেমা পরিচালনা ও প্রযোজনাও করেছেন তিনি। এ সিনেমা তৈরি করতে নিজের বাড়িও নাকি বন্ধক রাখতে হয়েছিল তাকে। এছাড়া ২০২২ সালে তার সিনেমা ‘ধকড়’ বক্স অফিসে তেমন ভালো ফল করতে পারেনি। তবে ‘ইমার্জেন্সি’ নিয়ে যথেষ্ট আশাবাদী কঙ্গনা। আপাতত দক্ষিণী ছবি ‘চন্দ্রমুখী ২’-এর শুটিংয়ে ব্যস্ত রয়েছেন এ অভিনেত্রী।