NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, জুন ১৪, ২০২৬ | ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প? বেলফাস্টে ঘরবন্দি ৫ হাজার বাংলাদেশি নোরা ফাতেহির সঙ্গে বাংলাদেশি বংশোদ্ভূত সঞ্জয়, ছবিতে ছবিতে কানাডায় বিশ্বকাপের উদ্বোধন রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন কোয়েল মল্লিক সেন্ট্রাল পার্কে বিশ্বকাপ উন্মাদনা, বিনামূল্যে ফাইনাল দেখাবে নিউইয়র্কবাসী বাংলাদেশ ও জার্মানি শক্তিশালী বাণিজ্য ও কৌশলগত সম্পর্ক চায় বেলফাস্টে অভিবাসীবিরোধী বিক্ষোভ, যানবাহনে আগুন ভিসা জালিয়াতির দায়ে মার্কিন নাগরিকত্ব হারাচ্ছেন ভারতীয় সিইও বদলি নেমেই পেনাল্টি থেকে গোল মেসির, বড় জয় আর্জেন্টিনার
Logo
logo

৭০০ ভারতীয় শিক্ষার্থীকে ফেরত পাঠাচ্ছে কানাডা


খবর   প্রকাশিত:  ২৩ নভেম্বর, ২০২৩, ০৮:১১ এএম

>
৭০০ ভারতীয় শিক্ষার্থীকে ফেরত পাঠাচ্ছে কানাডা

নথিপত্র জাল করে কারচুপির মাধ্যমে ভিসা নেওয়ার অভিযোগে ৭০০ ভারতীয় শিক্ষার্থীকে ফেরত পাঠাচ্ছে কানাডা।

কানাডার সীমান্ত নিরাপত্তা সংস্থা (সিবিএসএ) জানিয়েছে, ভিসা পাওয়ার জন্য ওই শিক্ষার্থীরা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের যেসব নথি জমা দিয়েছিলেন, তদন্তে তা জাল বলে প্রমাণিত হয়েছে।

কানাডায় ভারতীয় শিক্ষার্থীদের সহায়তাকারী একটি প্রতিষ্ঠানের কর্ণধার জানিয়েছেন, দ্বাদশ শ্রেণির পরীক্ষায় পাশ করা ওই শিক্ষার্থীরা কানাডার ‘এডুকেশন মাইগ্রেশন সার্ভিসেস’-এর মাধ্যমে স্টাডি ভিসার জন্য আবেদন করেছিলেন। পাঞ্জাবের জলন্ধরের এক ব্যক্তির মাধ্যমে ২০১৮ থেকে ২০২২ সালের মধ্যে ওই ৭০০ জন ভিসার আবেদন করেছিলেন।

জলন্ধরের ওই ব্যক্তি, শিক্ষার্থী পিছু ১৬ থেকে ১৮ লাখ টাকা নিয়ে তাদের কানাডার হাম্বার কলেজে ভর্তির ব্যবস্থা করার আশ্বাস দিয়েছিলেন। কিন্তু অফার লেটার পেয়েও শেষ পর্যন্ত ওই কলেজে ভর্তি হতে পারেননি ভারতীয় শিক্ষার্থীরা। এরপর তাদের অন্য কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির ব্যবস্থা করেন জলন্ধরের ওই ব্যক্তি।

কিন্তু পরবর্তী সময়ে কানাডার অভিবাসন দপ্তরের তদন্ত দেখা যায়, যে অফার লেটার দিয়ে তারা ভিসার আবেদন করেছিলেন, সেটি জাল। সূত্র- আজকাল