NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, জুন ১৪, ২০২৬ | ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প? বেলফাস্টে ঘরবন্দি ৫ হাজার বাংলাদেশি নোরা ফাতেহির সঙ্গে বাংলাদেশি বংশোদ্ভূত সঞ্জয়, ছবিতে ছবিতে কানাডায় বিশ্বকাপের উদ্বোধন রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন কোয়েল মল্লিক সেন্ট্রাল পার্কে বিশ্বকাপ উন্মাদনা, বিনামূল্যে ফাইনাল দেখাবে নিউইয়র্কবাসী বাংলাদেশ ও জার্মানি শক্তিশালী বাণিজ্য ও কৌশলগত সম্পর্ক চায় বেলফাস্টে অভিবাসীবিরোধী বিক্ষোভ, যানবাহনে আগুন ভিসা জালিয়াতির দায়ে মার্কিন নাগরিকত্ব হারাচ্ছেন ভারতীয় সিইও বদলি নেমেই পেনাল্টি থেকে গোল মেসির, বড় জয় আর্জেন্টিনার
Logo
logo

হাতিকে নিয়ে প্রামাণ্যচিত্র বানিয়ে অস্কার জিতল ভারত


খবর   প্রকাশিত:  ৩১ জানুয়ারী, ২০২৫, ০৯:৪৪ এএম

>
হাতিকে নিয়ে প্রামাণ্যচিত্র বানিয়ে অস্কার জিতল ভারত

সেরাদের হাতে পুরস্কার তুলে দেওয়া ও জঁমকালো আয়োজনে সোমবার (১৩ মার্চ) শেষ হয়েছে ৯৫তম অস্কার অনুষ্ঠান। এবারের অস্কারে ‘সেরা স্বল্পদৈর্ঘ্যের প্রামাণ্যচিত্র’ ক্যাটাগরিতে পুরস্কার জিতেছে ভারতীয় নির্মাতাদের তৈরি প্রামাণ্যচিত্র ‘দ্য এলিফেন্ট হুইসপার্স।’

এ প্রামাণ্যচিত্রটিতে রাঘু নামের একটি হাতি শাবক ও এর লালন-পালনকারীদের মধ্যকার গভীর সম্পর্কের বিষয়টি তুলে ধরা হয়েছে। ওই হাতিটিকে পরিত্যক্ত অবস্থায় পান ভারতের তামিল নাড়ুর এক দম্পত্তি। এরপর এটিকে নিজেদের সন্তানের মতো করে লালন-পালন করতে থাকেন তারা।

নেটফ্লিক্সে প্রচারিত এ প্রামাণ্যচিত্রটি হলআউট, হাউ ডু ইউ মেজার এ ইয়ার, দ্য মার্থা মিচেল এফেক্ট এবং স্ট্রেন্জার অ্যাট দ্য গেটের মতো প্রামাণ্যচিত্রগুলোকে পেছনে ফেলে সেরার পুরস্কার জিতে নিয়েছে।  

আর স্বল্পদৈর্ঘ্যর এ প্রামাণ্যচিত্রের মাধ্যমে অস্কার জেতার পর বিষয়টি নিয়ে টুইটারে ঝড় তুলেছেন ভারতীয় নেটিজেনরা। নেটফ্লিক্স ভারত এক টুইটে লিখেছে, ‘হুইসপার্স (ফিসফিস) হুঙ্কারে পরিণত হয়েছে।’

এছাড়া সেরা অরিজিনাল গান জেতা আরআরআর সিনেমাও প্রামাণ্যচিত্রটির প্রশংসা করেছে।

তামিল নাড়ুর কর্মকর্তা সুপ্রিয়া সাহু টুইটে লিখেছেন, ‘কি অসাধারণ খবর। দ্য এলিফেন্ট হুইসপার্স সেরা স্বল্পদৈর্ঘ্য ক্যাটাগরিতে অস্কার জিতেছে। তামিল নাড়ুর বন বিভাগের জন্য বড় গর্বের বিষয় এটি।’

দ্য এলিফেন্ট হুইসপার্স প্রামাণ্যচিত্রটি তৈরি করেছেন কার্তিকী গনজালভেস এবং গুনেত মঙ্গা। পুরস্কার পাওয়ার পর কার্তিকী বলেছেন, ‘আমাদের সঙ্গে প্রকৃতির পবিত্র বন্ধনের ব্যাপারে কথা বলতে আজ আমি এখানে দাঁড়িয়েছি। আমি এখানে দাঁড়িয়েছি আদিবাসী সম্প্রদায়ের জন্য। আমি অ্যাকাডেমি কর্তৃপক্ষকে ধন্যবাদ দিতে চাই আদিবাসী মানুষ ও জীব-জন্তুকে নিয়ে আমাদের তৈরি প্রামাণ্যচিত্রকে স্বীকৃতি দেওয়ার জন্য।’

দ্য এলিফেন্ট হুইসপার্স প্রামাণচিত্রটি ধারণ করা হয়েছে ভারতের তামিল নাড়ুর মুদুমালাই জাতীয় পার্কে। এটি রাঘু নামের একটি হাতি এবং তার পরিচর্যাকারী আদিবাসী সম্প্রদায়ের বোমান এবং বেল্লির গল্প। এই প্রামাণ্যচিত্রে শুধুমাত্র একটি হাতি ও মানুষের মধ্যে থাকা সম্পর্কটি তুলে ধরা হয়নি, এটিতে তুলে ধরা হয়েছে আশপাশের প্রাকৃতিক সৌন্দর্য্যও। দ্য এলিফেন্ড হুইসপার্স ২০২২ সালের ডিসেম্বরে নেটফ্লিক্সে প্রকাশ করা হয়। এর আগে নভেম্বরে নিউইয়র্ক ফিল্ম ফেস্টিভালে প্রামাণ্যচিত্রটি প্রদর্শিত হয়।