NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, জুন ১৪, ২০২৬ | ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প? বেলফাস্টে ঘরবন্দি ৫ হাজার বাংলাদেশি নোরা ফাতেহির সঙ্গে বাংলাদেশি বংশোদ্ভূত সঞ্জয়, ছবিতে ছবিতে কানাডায় বিশ্বকাপের উদ্বোধন রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন কোয়েল মল্লিক সেন্ট্রাল পার্কে বিশ্বকাপ উন্মাদনা, বিনামূল্যে ফাইনাল দেখাবে নিউইয়র্কবাসী বাংলাদেশ ও জার্মানি শক্তিশালী বাণিজ্য ও কৌশলগত সম্পর্ক চায় বেলফাস্টে অভিবাসীবিরোধী বিক্ষোভ, যানবাহনে আগুন ভিসা জালিয়াতির দায়ে মার্কিন নাগরিকত্ব হারাচ্ছেন ভারতীয় সিইও বদলি নেমেই পেনাল্টি থেকে গোল মেসির, বড় জয় আর্জেন্টিনার
Logo
logo

হোটেল রুমে যেতে বিদ্যাকে জোর করেন পরিচালক


খবর   প্রকাশিত:  ২৩ ডিসেম্বর, ২০২৩, ০৩:৩১ এএম

>
হোটেল রুমে যেতে বিদ্যাকে জোর করেন পরিচালক

একটা সময় ‘মিটু’ বির্তকে সরগরম ছিল বলিউড পাড়া। বলিউডের নামকরা অভিনেতা, প্রযোজক ও পরিচালকদের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনেছিলেন একাধিক অভিনেত্রী। সম্প্রতি বলিউডের চাকচিক্যের আড়ালের অন্ধকার দিক নিয়ে মুখ খুললেন অভিনেত্রী বিদ্যা বালান।

এই মুহূর্তে বলিউডে নিজের পায়ের তলার মাটি শক্ত করেছেন বিদ্যা। নারীকেন্দ্রিক ছবিতে তার অভিনয় বার বার প্রশংসিত হয়েছে। যার মধ্যে রয়েছে ‘ডার্টি পিকচার’, ‘তুমাহারি সুলু’, ‘শেরনি’, ‘শকুন্তলা দেবী’র মতো ছবি। বতর্মান সময়ের বলিষ্ঠ এই অভিনেত্রীকেও নাকি কুপ্রস্তাব দেওয়া হয়েছিল! সেই অভিজ্ঞতার কথা শোনালেন অভিনেত্রী।

বিদ্যা এক সাক্ষাৎকারে জানান, তাকে হোটেল রুমে দেখা করার জন্য জোর করেন এক পরিচালক। অনুরোধ এড়াতে না পেরে দেখা করতেও যান বিদ্যা। তবে বুদ্ধি করে পরিস্থিতি সামাল দেন। অভিনেত্রীর কথায়, হোটেলের ঘরের দরজা খোলা রেখেছিলাম, উনিশ-বিশ হলেই যাতে বেরিয়ে যাওয়া যায়।

বিদ্যা বলেন, কাস্টিং কাউচের অনেক গল্প শুনেছি। সিনেমার অভিনেত্রী হওয়ায় আমার মা-বাবার এটাই সব থেকে বড় ভয় ছিল। বিজ্ঞাপনের শুটিংয়ের জন্য তখন চেন্নাই গিয়েছিলাম। পরিচালক প্রথমে একটি কফি শপে দেখা করেন। পরে জোরাজুরি করেন, যাতে আমি তার ঘরে গিয়ে আড্ডা দেই। তবে সেবার বুদ্ধিবলে সেই আড্ডাটি আর জমতে দেননি বিদ্যা।