NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুন ১৩, ২০২৬ | ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প? বেলফাস্টে ঘরবন্দি ৫ হাজার বাংলাদেশি নোরা ফাতেহির সঙ্গে বাংলাদেশি বংশোদ্ভূত সঞ্জয়, ছবিতে ছবিতে কানাডায় বিশ্বকাপের উদ্বোধন রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন কোয়েল মল্লিক সেন্ট্রাল পার্কে বিশ্বকাপ উন্মাদনা, বিনামূল্যে ফাইনাল দেখাবে নিউইয়র্কবাসী বাংলাদেশ ও জার্মানি শক্তিশালী বাণিজ্য ও কৌশলগত সম্পর্ক চায় বেলফাস্টে অভিবাসীবিরোধী বিক্ষোভ, যানবাহনে আগুন ভিসা জালিয়াতির দায়ে মার্কিন নাগরিকত্ব হারাচ্ছেন ভারতীয় সিইও বদলি নেমেই পেনাল্টি থেকে গোল মেসির, বড় জয় আর্জেন্টিনার
Logo
logo

‘জীবন বদলে গেছে’ পরিণীতি চোপড়ার!


খবর   প্রকাশিত:  ৩০ ডিসেম্বর, ২০২৩, ০৩:৪২ এএম

>
‘জীবন বদলে গেছে’ পরিণীতি চোপড়ার!

২০২২ তেমন একটা ভালো কাটেনি পরিণীতি চোপড়ার। অভিনেত্রীর একটি ছবি ‘কোড নেম তিরঙ্গা’ হারিয়ে গেছে ব্যর্থ ছবির ভিড়ে। অন্য ছবি ‘উঁচায়ি’ বক্স অফিসে মুখ থুবড়ে না পড়লেও তেমন প্রশংসা অর্জন করতে পারেনি। তবে ২০২৩ সালের শুরুটা ভালো খবর দিয়েই করেছেন পরিণীতি। 

সদ্য শেষ করেছেন পরিচালক ইমতিয়াজ আলির ‘চমকিলা’ ছবির শুটিং। এই ছবিতে কাজ করে জীবন বদলে গিয়েছে তার, সামাজিকমাধ্যমে জানালেন অভিনেত্রী নিজেই।

‘চমকিলা’য় অভিনয় করেছেন পরিণীতি চোপড়া ও দিলজিত দোসাঞ্জা। পঞ্জাবি গায়ক অমর সিংহ চমকিলার জীবন অবলম্বনে তৈরি হয়েছে ছবির চিত্রনাট্য। প্রয়াত গায়কের চরিত্রে অভিনয় করছেন দিলজিত। তার স্ত্রী অমরজোত কউরের চরিত্রে দেখা যাবে পরিণীতিকে। 

এই প্রথম ইমতিয়াজ আলির সঙ্গে কাজ করছেন ‘ইশকজাদে’ খ্যাত অভিনেত্রী। ছবির শুটিং শেষ করার পরে সামাজিকমাধ্যমে পরিণীতি লেখেন, ‘আমার জীবন বদলে দিয়েছে এই ছবি। আমার জীবনের অন্যতম দামি অভিজ্ঞতা। এই অভিজ্ঞতা কখনও ভুলব না।’

ছবির সঙ্গীত পরিচালনার দায়িত্বে রয়েছেন এআর রহমান। ছবিটির গবেষণার জন্য একাধিক বার পঞ্জাবের লুধিয়ানায় প্রয়াত গায়কের ছেলে জয়মন চমকিলার বাড়িতেও গিয়েছেন পরিচালক। শোনা যায়, পঞ্জাবের অন্যতম জনপ্রিয় মঞ্চানুষ্ঠান ছিল ‘চমকিলা’। ১৯৮৮ সালে মেশমপুরে পারফর্ম করতে যাওয়ার সময় হামলা হয় অমর সিংহ চমকিলা ও তার স্ত্রী অমরজোত কউরের ওপর। দুর্বৃত্তদের বন্দুকের গুলিতে মারা যান দু’জনেই।