NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুন ১৩, ২০২৬ | ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প? বেলফাস্টে ঘরবন্দি ৫ হাজার বাংলাদেশি নোরা ফাতেহির সঙ্গে বাংলাদেশি বংশোদ্ভূত সঞ্জয়, ছবিতে ছবিতে কানাডায় বিশ্বকাপের উদ্বোধন রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন কোয়েল মল্লিক সেন্ট্রাল পার্কে বিশ্বকাপ উন্মাদনা, বিনামূল্যে ফাইনাল দেখাবে নিউইয়র্কবাসী বাংলাদেশ ও জার্মানি শক্তিশালী বাণিজ্য ও কৌশলগত সম্পর্ক চায় বেলফাস্টে অভিবাসীবিরোধী বিক্ষোভ, যানবাহনে আগুন ভিসা জালিয়াতির দায়ে মার্কিন নাগরিকত্ব হারাচ্ছেন ভারতীয় সিইও বদলি নেমেই পেনাল্টি থেকে গোল মেসির, বড় জয় আর্জেন্টিনার
Logo
logo

নিজেদের রেকর্ড নিজেরাই ভাঙল ‘বিটিএস’


খবর   প্রকাশিত:  ২১ ডিসেম্বর, ২০২৩, ০৪:১০ পিএম

>
নিজেদের রেকর্ড নিজেরাই ভাঙল ‘বিটিএস’

দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় ব্যান্ড দল ‘বিটিএস’। বিশ্বজুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তাদের অসংখ্য ভক্ত-শ্রোতা। রেকর্ড ভাঙা-গড়ার খেলায় বরাবরই এগিয়ে তারা। এবার সংগীত মঞ্চে পুরস্কার জিতে নিজেদের রেকর্ড নিজেরাই ভাঙল ব্যান্ড দলটি।

শনিবার (৪ মার্চ) লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত হয়েছে ‘নিকেলোডিয়ন কিডস চয়েস অ্যাওয়ার্ড’। এতে ‘ফেভারিট মিউজিক গ্রুপ’ হিসেবে বিজয়ীর পুরস্কার হাতে উঠেছে বিটিএসের।

এ নিয়ে টানা চতুর্থবারের মতো পছন্দের সংগীত দল হিসেবে কিডস চয়েস অ্যাওয়ার্ড জিতল তারা। সংখ্যার বিচারে এটা তাদের সপ্তম শিরোপা জয়। এর আগে আর কোনো সংগীত দল এই পুরস্কার এতবার জেতেনি। বিটিএসের গড়া ‘গিনেস ওয়ার্ল্ড রেকর্ড’ আরেকবারের মতো এগিয়ে নিল দলটি।

পছন্দের ব্যান্ডের এমন জয়ে উচ্ছ্বসিত অনুরাগীরা। সামাজিকমাধ্যমে শুভেচ্ছা ও অভিনন্দন বার্তায় ভরে উঠেছে। অন্যদিকে, সমর্থন জুগিয়ে পাশে থাকার জন্য বিটিএসের পক্ষ থেকে তাদের ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের ধন্যবাদ জানানো হয়েছে।