NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, জুন ৯, ২০২৬ | ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ সংবাদমাধ্যমকে ‘অসৎ’ বলে এনবিসির সাক্ষাৎকার থেকে বেরিয়ে গেলেন ট্রাম্প ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়াকে ৫ শর্ত যুক্তরাজ্য-ফ্রান্স-জার্মানির মার্কিন ভিসা বিতর্কের মধ্যেই মেক্সিকো পৌঁছেছে ইরান বিশ্বকাপ দল ঘোড়ার মাংস খাওয়া নিয়ে জয়া আহসানের রিট, যে নির্দেশ দিলেন হাইকোর্ট এরদোয়ানকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর রাজকুমারী অ্যানের ছেলের বিয়েতে ব্রিটিশ রাজপরিবারের মিলনমেলা লেবাননে ইসরায়েলি হামলায় বেশ কয়েকজন লেবানিজ সেনা নিহত সিঙ্গাপুরে দুটি সোনার পদক জয় বাংলাদেশের প্রতিরক্ষা শিল্পে সহযোগিতা বাড়াতে আগ্রহী তুরস্ক
Logo
logo

শনিবার বিকেল নিয়ে কানাডীয়ান দর্শকদের সাথে ফারুকীর ভার্চুয়াল আড্ডা সোমবার


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০৫:৫০ এএম

শনিবার বিকেল নিয়ে কানাডীয়ান দর্শকদের সাথে ফারুকীর ভার্চুয়াল আড্ডা সোমবার

বহুল আলোচিত ‘শনিবার বিকেল’ চলচ্চিত্র নিয়ে কানাডীয়ান বাংলাদেশিদের সাথে ভার্চ্যুয়াল আড্ডায় মিলিত হচ্ছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। তার সাথে যোগ দেবেন দুই তারকা অভিনেতা নুসরাত ইমরোজ তিশা এবং ইন্তেখাব দিনার।

কানাডাভিত্তিক বাংলাদেশিদের বৃহত্তম ফেসবুক গ্রুপ ‘বাংলাদেশি কানাডীয়ান কানাডীয়ান বাংলাদেশি’ – বিসিসিবি এই আড্ডার আয়োজক। আগামী ৬ মার্চ সোমবার রাত ১০ টায় (টরন্টো সময়), ৭ মার্চ সকাল ৯টা (বাংলাদেশ সময়) অনুষ্ঠেয় এই আড্ডা বিসিসিবি প্লাটফরম (বিসিসিবি ফেসবুক গ্রুপ) থেকে সরাসরি সম্প্রচারিত হবে। ইকো আজহারের সঞ্চালনায় এই আড্ডায় বিসিসিবি প্রধান রিমন মাহমুদও অংশ নেবেন।

প্রসঙ্গত, আগামী ১০ মার্চ  কানাডা এবং যুক্তরাষ্ট্রের মূলধারার বিভিন্ন প্রেক্ষাগৃহে একযোগে ’শনিবার বিকেল’ এর প্রদর্শনী শুরু হচ্ছে। তার আগে সিনেমাটির নির্মাতা এবং গুরুত্বপূর্ণ অভিনেতাগণ ‘বিসিসিবি ফেসবুক লাইভে’ কানাডীয়ান দর্শকদের সাথে মতবিনিময় করতে যাচ্ছেন। কানাডাসহ বিশ্বের বিভিন্নস্থানে বসবাসরত বাংলাদেশিদের এই আড্ডা উপভোগ করার জন্য আয়োজকদের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।