NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুন ১৩, ২০২৬ | ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প? বেলফাস্টে ঘরবন্দি ৫ হাজার বাংলাদেশি নোরা ফাতেহির সঙ্গে বাংলাদেশি বংশোদ্ভূত সঞ্জয়, ছবিতে ছবিতে কানাডায় বিশ্বকাপের উদ্বোধন রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন কোয়েল মল্লিক সেন্ট্রাল পার্কে বিশ্বকাপ উন্মাদনা, বিনামূল্যে ফাইনাল দেখাবে নিউইয়র্কবাসী বাংলাদেশ ও জার্মানি শক্তিশালী বাণিজ্য ও কৌশলগত সম্পর্ক চায় বেলফাস্টে অভিবাসীবিরোধী বিক্ষোভ, যানবাহনে আগুন ভিসা জালিয়াতির দায়ে মার্কিন নাগরিকত্ব হারাচ্ছেন ভারতীয় সিইও বদলি নেমেই পেনাল্টি থেকে গোল মেসির, বড় জয় আর্জেন্টিনার
Logo
logo

‘বিগ বসে’ ভাগ্য বদল, শাহরুখের সঙ্গে জুটি বাধছেন স্ট্যান


খবর   প্রকাশিত:  ০৪ ডিসেম্বর, ২০২৩, ০১:৩৮ এএম

>
‘বিগ বসে’ ভাগ্য বদল, শাহরুখের সঙ্গে জুটি বাধছেন স্ট্যান

‘বিগ বস ১৬’-য় চ্যাম্পিয়ন হয়ে ভাগ্যের চাকা ঘুরে গিয়েছে এমসি স্ট্যানের। দেশি হিপহপ ও মূলধারার সংস্কৃতির মধ্যে এসে পড়েছেন তিনি। এবার শোনা যাচ্ছে, পর পর ছবির প্রস্তাবও নাকি অপেক্ষা করছে তাঁর জন্য।

আনন্দবাজারের খবরে বলা হয়, শাহরুখ খানের আসন্ন ছবি ‘জওয়ান’-এরও নাকি অংশ হতে চলেছেন স্ট্যান। তাকে একটি গান গাওয়ার জন্য প্রস্তাব দেওয়া হয়েছে ছবিতে।

‘পাঠান’-এর পর ‘জওয়ান’ও নিঃসন্দেহে এই বছরের অন্যতম বড় প্রকল্প হতে চলেছে। শাহরুখের সঙ্গে স্ট্যানের উপস্থিতি সত্যি হলে এ ছবি অন্য মাত্রা পাবে বলেই মনে করছেন দর্শক। 

‘বিগ বস ১৬’-য় বিজয়ী হওয়ার পর থেকে স্বীকৃতি পেয়েছেন র‍্যাপার স্ট্যান। তার গ্রহণযোগ্যতা বেড়েছে বিনোদন দুনিয়ায়। মূল ধারার গানে নেহা কক্করের মতো শিল্পীর চেয়ে স্ট্যান বেশি জনপ্রিয় এখন।