NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, এপ্রিল ২৫, ২০২৬ | ১২ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

পাঠানে সালমানের মতো ‘টাইগার ৩’ ছবিতে থাকছেন শাহরুখ খান


খবর   প্রকাশিত:  ২৯ নভেম্বর, ২০২৩, ০৯:৪৭ এএম

>
পাঠানে সালমানের মতো ‘টাইগার ৩’ ছবিতে থাকছেন শাহরুখ খান

বিপুল জনপ্রিয়তা পাওয়া সিনেমা পাঠানে একসঙ্গে দেখা গিয়েছে শাহরুখ ও সালমান খানকে। বড় পর্দায় প্রিয় দুই তারকাকে দেখে দর্শকদের উচ্ছ্বাস একাধিক প্রেক্ষাগৃহে প্রমাণ মিলেছে। পাঠানে যেমন দেখা গিয়েছে সালমানকে, তেমনই ‘টাইগার ৩’ ছবিতে বিশেষ চরিত্রে থাকছেন শাহরুখ খান। শোনা যাচ্ছে, আগামী এপ্রিল মাসে সাত দিনের জন্য মুম্বাইয়ে এ ছবির শ্যুটিং করবেন বলিউডের ‘বাদশা’।

‘পাঠান’ ছবিতে অতিথি চরিত্রে অভিনয় করেছেন সালমান খান। পর্দায় তার মেয়াদ মিনিট ১৫ এর কাছাকাছি। তাতে কি আর মন ভরে! অনুরাগীদের প্রশ্ন, ফের কবে বলিউডের কর্ণ ও অর্জুনকে এক ফ্রেমে দেখতে পাবেন তারা?

‘পাঠান’, ‘টাইগার’ ও ‘ওয়ার’— এই তিন ফ্র্যাঞ্চাইজি নিয়ে নিজস্ব স্পাই ইউনিভার্স তৈরি করেছে যশরাজ ফিল্মস। ওয়াইআরএফ কর্ণধার আদিত্য চোপড়ার পরিকল্পনা অনুযায়ী, তিন ফ্র্যাঞ্চাইজির সমান্তরাল কাহিনী দিয়ে সাজানো হবে পরবর্তী ছবিগুলির চিত্রনাট্য। ফলে এক ফ্র্যাঞ্চাইজির ছবিতে কখনো কখনো অবতারণা হবে অন্য ফ্র্যাঞ্চাইজির নায়কের। আবার গল্পের বাঁধনও এমন থাকবে, যাতে দুই তারকাকে এক ফ্রেমে ধরার জন্য চিত্রনাট্যে কোনো ফাঁক না থাকে। এই ভাবনা থেকেই ‘টাইগার’ ফ্র্যাঞ্চাইজির পরের ছবি ‘টাইগার ৩’-র গল্প সাজাতে চান নির্মাতারা। 

‘পাঠান’ ছবিতে ঠিক যেমনভাবে শাহরুখকে তার মিশনে সাহায্য করেছিলেন সালমান, ‘টাইগার ৩’ সিনেমায়ও একইভাবে সালমানের পাশে এসে দাঁড়াবেন শাহরুখ। 

‘টাইগার’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ছবিতে আরো বড় মাপের এক মিশনে অংশ নেবেন সালমান। ছবিতে শাহরুখ বিশেষ চরিত্রে অভিনয় করলেও এমনভাবেই তা লেখা হবে, যাতে তার চরিত্রের গুরুত্ব বুঝতে পারেন দর্শক। শুধুমাত্র অনুরাগীদের চাহিদাই নয়, গল্পের খাতিরেও একসঙ্গে পর্দায় আসছেন দুই তারকা— আপাতত এই বিষয় মাথায় রেখেই চিত্রনাট্য সাজাচ্ছেন নির্মাতারা। চলতি বছরের দীপাবলিতে মুক্তি পেতে চলেছে ‘টাইগার ৩’।