NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুন ১৩, ২০২৬ | ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প? বেলফাস্টে ঘরবন্দি ৫ হাজার বাংলাদেশি নোরা ফাতেহির সঙ্গে বাংলাদেশি বংশোদ্ভূত সঞ্জয়, ছবিতে ছবিতে কানাডায় বিশ্বকাপের উদ্বোধন রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন কোয়েল মল্লিক সেন্ট্রাল পার্কে বিশ্বকাপ উন্মাদনা, বিনামূল্যে ফাইনাল দেখাবে নিউইয়র্কবাসী বাংলাদেশ ও জার্মানি শক্তিশালী বাণিজ্য ও কৌশলগত সম্পর্ক চায় বেলফাস্টে অভিবাসীবিরোধী বিক্ষোভ, যানবাহনে আগুন ভিসা জালিয়াতির দায়ে মার্কিন নাগরিকত্ব হারাচ্ছেন ভারতীয় সিইও বদলি নেমেই পেনাল্টি থেকে গোল মেসির, বড় জয় আর্জেন্টিনার
Logo
logo

বনিকে ‘দুশ্চরিত্র’ বললেন কৌশানি


খবর   প্রকাশিত:  ২৩ নভেম্বর, ২০২৩, ১০:৪০ পিএম

>
বনিকে ‘দুশ্চরিত্র’ বললেন কৌশানি

তাদের দুজনের রসায়ন অন্দর বাহিরের সবার জানা। মাঝখানে একটু উনিশ-বিশ হলেও এখনও সম্পর্কটা টিকে আছে। রাজ চক্রবর্তী পরিচালিত ‘পারবো না আমি ছাড়তে তোকে’ ছবির মাধ্যমে প্রথমবার বড় পর্দায় অভিষেক হয় কৌশানি মুখার্জির। তার বিপরীতে নায়ক ছিলেন বনি সেনগুপ্ত। শুটিং সেটেই দুজনের বন্ধুত্ব। এরপর সম্পর্কটা মোড় নেয় ‘বিশেষ বন্ধু’তে।

এবার সেই বিশেষ বন্ধুকে (ভালোবাসার মানুষ) প্রকাশ্যে ‘দুশ্চরিত্র’ বললেন কৌশানি। তবে কি সম্পর্কটা ভেঙেই গেল? না, সম্পর্কটা ভাঙেনি বরং আরও মধুর হয়েছে। তার কিছুটা আঁচ পাওয়া গেল শাশ্বত চ্যাটার্জির রিয়েলিটি শো ‘অপুর সংসার’-এ।

সেখানেই তাদের প্রেম এবং প্রাক্তন প্রসঙ্গে প্রশ্ন করা হয়। কৌশানি বলেন, ‘আমার প্রচুর প্রপোজাল এসেছিল। কিন্তু কাউকেই আমি অ্যাকসেপ্ট করিনি। খুঁজে খুঁজে হিরে বের করেছি। আর বনি? ও তো দুশ্চরিত্র।’ কৌশানির মুখে এই কথা শুনে রীতিমতো চমকে গিয়েছেন বনি। যদিও সবটাই নায়িকা বলেছিলেন মজার ছলে।

এই মুহূর্তে বনি-কৌশানি ব্যস্ত তাদের নতুন প্রযোজনা সংস্থার বিভিন্ন কাজ নিয়ে। সদ্য মুক্তি পেয়েছে তাদের প্রযোজিত প্রথম ছবি ‘ডাল বাটি চুরমা’।