NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, জুন ৯, ২০২৬ | ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ সংবাদমাধ্যমকে ‘অসৎ’ বলে এনবিসির সাক্ষাৎকার থেকে বেরিয়ে গেলেন ট্রাম্প ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়াকে ৫ শর্ত যুক্তরাজ্য-ফ্রান্স-জার্মানির মার্কিন ভিসা বিতর্কের মধ্যেই মেক্সিকো পৌঁছেছে ইরান বিশ্বকাপ দল ঘোড়ার মাংস খাওয়া নিয়ে জয়া আহসানের রিট, যে নির্দেশ দিলেন হাইকোর্ট এরদোয়ানকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর রাজকুমারী অ্যানের ছেলের বিয়েতে ব্রিটিশ রাজপরিবারের মিলনমেলা লেবাননে ইসরায়েলি হামলায় বেশ কয়েকজন লেবানিজ সেনা নিহত সিঙ্গাপুরে দুটি সোনার পদক জয় বাংলাদেশের প্রতিরক্ষা শিল্পে সহযোগিতা বাড়াতে আগ্রহী তুরস্ক
Logo
logo

ইতালিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত


খবর   প্রকাশিত:  ১১ জানুয়ারী, ২০২৪, ০১:৩৩ এএম

ইতালিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

ঢাকা: ইতালিতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। বাংলাদেশের সাথে সময়ের মিল রেখে রোমে স্থায়ী শহীদ মিনারে স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ১ মিনিটে ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. শামীম আহসান শ্রদ্ধা নিবেদন করে দিবসের সূচনা করেন।

পরে বাংলাদেশ সমিতি, ইতালী, স্থানীয় আওয়ামী লীগসহ বিভিন্ন সামাজিক, আঞ্চলিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। এছাড়া ইতালির বারি শহরে স্থায়ী শহীদ মিনারসহ অস্থায়ীভাবে নির্মিত বিভিন্ন শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদন করেন প্রবাসীরা।

রোমের লার্গো প্রেনেসতিনা একুশ উদযাপন পরিষদের উদ্যোগে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশিরা অস্থায়ী শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে এসে প্রবাসীরা বাংলাদেশ সরকারের কাছে রোমে বাংলা স্কুলের প্রতিষ্ঠার জোর দাবি জানান।

 

তবে রোমের স্থায়ী শহীদ মিনারে ইতালি আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের আশঙ্কায় ব্যাপক সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। এ সময় কয়েক দফা ধস্তাধস্তি হয়। পুলিশের নিরাপত্তার মধ্য দিয়ে প্রবাসীরা শ্রদ্ধা জানান। তবে এমন পরিস্থিতিতে নতুন প্রজন্ম আগামীতে জাতীয় অনুষ্ঠান থেকে মুখ ফিরিয়ে নেবেন বলে ধারণা করছেন বিশিষ্টজনরা। 

রাজধানী রোম ছাড়াও মিলান, ভেনিস ও নাপলীসহ বিভিন্ন শহরে স্থায়ী ও অস্থায়ী শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রবাসীরা। ২১ ফেব্রুয়ারি সকালে রোমের বাংলাদেশ দূতাবাসে পতাকা উত্তোলনসহ জাতীয় কর্মসূচি পালন করা হয়।