NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুন ১৩, ২০২৬ | ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প? বেলফাস্টে ঘরবন্দি ৫ হাজার বাংলাদেশি নোরা ফাতেহির সঙ্গে বাংলাদেশি বংশোদ্ভূত সঞ্জয়, ছবিতে ছবিতে কানাডায় বিশ্বকাপের উদ্বোধন রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন কোয়েল মল্লিক সেন্ট্রাল পার্কে বিশ্বকাপ উন্মাদনা, বিনামূল্যে ফাইনাল দেখাবে নিউইয়র্কবাসী বাংলাদেশ ও জার্মানি শক্তিশালী বাণিজ্য ও কৌশলগত সম্পর্ক চায় বেলফাস্টে অভিবাসীবিরোধী বিক্ষোভ, যানবাহনে আগুন ভিসা জালিয়াতির দায়ে মার্কিন নাগরিকত্ব হারাচ্ছেন ভারতীয় সিইও বদলি নেমেই পেনাল্টি থেকে গোল মেসির, বড় জয় আর্জেন্টিনার
Logo
logo

অভিনেত্রীর খাবারে চুল, ক্ষমা চাইতে হবে বিমান সংস্থাকে


খবর   প্রকাশিত:  ১৮ ডিসেম্বর, ২০২৪, ০৪:১১ এএম

>
অভিনেত্রীর খাবারে চুল, ক্ষমা চাইতে হবে বিমান সংস্থাকে

মাঝ আকাশে অপ্রত্যাশিত এক ঘটনার মুখোমুখি হলেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী ও সাংসদ মিমি চক্রবর্তী। এর জেরে ক্ষমা চাইতে হবে বিমান পরিষেবা সংস্থাকে এমনটাই মনে করছেন নায়িকা। পুরো ব্যাপারটি নিয়ে বেজায় চটেছেন অভিনেত্রী।

টুইটারে ওই বিমান সংস্থাকে অভিযোগ জানিয়েছেন মিমি। খাবারে চুল পাওয়ার বিষয়টি নিয়ে রীতিমতো ক্ষোভ ঝেড়েছেন অভিনেত্রী। তিনি লেখেন, ‘আমার মনে হয় আপনারা এত বড় হয়ে গেছেন যে, যারা আপনাদের সঙ্গে যাত্রা করছেন তাদের ব্যাপারে ভাবাই বন্ধ করে দিয়েছেন। খাবারে চুল পাওয়া কোনো ছোটখাটো ব্যাপার নয় বলেই আমার ধারণা। আপনাদের টিমের পক্ষ থেকে একটা উত্তর কিংবা ক্ষমা কিছুই আসেনি।’

খাবারের প্লেটের ছবি দিয়ে লেখেন, ‘এই চুলটা আমার ক্রসাঁ থেকে বেরিয়েছিল, যা আমি খাচ্ছিলাম।’ এখনও পর্যন্ত বিমান সংস্থার পক্ষ থেকে কোনোরকম যোগাযোগ যে করা হয়নি, তা নিজেই জানান মিমি।

সদ্য ৩৪-এ পা দিলেন মিমি। নতুন করে জীবন উপভোগ করছেন নায়িকা। জন্মদিনটা মিমি পালন করেছেন প্যারিসে। সেখানে আইফেল টাওয়ারের উচ্চতাকে ফ্রেমে নিয়ে নিজেকে মেলে ধরার বহু প্রতীক্ষিত ইচ্ছে এত দিনে পূরণ করলেন মিমি। এই সফরে মিমির সঙ্গী ছিলেন তার ঘনিষ্ঠ এক বান্ধবী।

উল্লেখ্য, মিমিকে সর্বশেষ দেখা গেছে ‘মিনি’ সিনেমায়। বাংলায় কাজের পাশাপাশি এবার বলিউডেও পা রাখার কথা চলছে অভিনেত্রীর। সঙ্গে রাজনীতির ময়দানেও বেশ সক্রিয়। গত মাসে যোগ দিয়েছিলেন সংসদের বাজেট অধিবেশনেও।