NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুন ১৩, ২০২৬ | ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প? বেলফাস্টে ঘরবন্দি ৫ হাজার বাংলাদেশি নোরা ফাতেহির সঙ্গে বাংলাদেশি বংশোদ্ভূত সঞ্জয়, ছবিতে ছবিতে কানাডায় বিশ্বকাপের উদ্বোধন রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন কোয়েল মল্লিক সেন্ট্রাল পার্কে বিশ্বকাপ উন্মাদনা, বিনামূল্যে ফাইনাল দেখাবে নিউইয়র্কবাসী বাংলাদেশ ও জার্মানি শক্তিশালী বাণিজ্য ও কৌশলগত সম্পর্ক চায় বেলফাস্টে অভিবাসীবিরোধী বিক্ষোভ, যানবাহনে আগুন ভিসা জালিয়াতির দায়ে মার্কিন নাগরিকত্ব হারাচ্ছেন ভারতীয় সিইও বদলি নেমেই পেনাল্টি থেকে গোল মেসির, বড় জয় আর্জেন্টিনার
Logo
logo

জাপানি সৈন্যদের চোখে ধুলো দিয়ে বেঁচে ফিরেছিলেন হেলেন


খবর   প্রকাশিত:  ২৯ নভেম্বর, ২০২৩, ০৭:৩৯ এএম

>
জাপানি সৈন্যদের চোখে ধুলো দিয়ে বেঁচে ফিরেছিলেন হেলেন

দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছিল। জাপানিরা আক্রমণ করে বার্মায়, যা অধুনা মিয়ানমার হিসেবে পরিচিত। তখন অভিনেত্রী তথা নৃত্যশিল্পী হেলেন দুধের শিশু। সে অবস্থাতেই জাপানি সৈনিকদের চোখ ফাঁকি দিয়ে মায়ের সঙ্গে নিয়ে ভারতে আসেন ছোট্ট হেলেন। যদিও এর জন্য বড় মূল্য দিতে হয়েছিল তার পরিবারকে। তবু প্রাণে বেঁচেছিলেন তিনি। বহু বছর পর সৎ ছেলে আরবাজের কাছে সে ঘটনা বলেছেন অভিনেত্রী।

আরবাজের নতুন চ্যাট শোতে হেলেন জানান, সে সময় ৩০০ থেকে সাড়ে ৩৫০ পরিবার রিফিউজি হয়ে ঘুরে বেড়াচ্ছিল। দেশ ছাড়ার চেষ্টা চালিয়ে বার্মা বিমানবন্দরে মা ও দাদার সঙ্গে এসে পৌঁছান হেলেন। ভারতে আসার এটিই ছিল শেষ বিমান। কিন্তু বিমানবন্দরে অতর্কিত হামলা চালায় জাপানিরা। বিমানে আগুন ধরিয়ে দেওয়া হয়। তাদের আর বিমান ধরা হয় না। কিন্তু প্রাণে তো বাঁচতে হবে।

হেলেনের কথায়, পুরোটা মনে নেই, শুধু মনে আছে বিমানবন্দরে মা আমাদের জড়িয়ে ছিল। মা বলেছিল আমাদের একসঙ্গে থাকতে হবে। আমার হাঁটতে শুরু করলাম। বার্মার সীমা ছাড়িয়ে এলাম। কিন্তু মিয়ানমার থেকে হেঁটে ভারতে প্রবেশ মুখের কথা ছিল না। ৯ মাস ধরে শুধু হেঁটেই যান হেলেন ও তার পরিবার। সে সময় তাঁর মা অন্তঃসত্ত্বা ছিলেন। সেই সন্তান গর্ভেই নষ্ট হয়ে যায়। ৯ মাস পায়ে হাঁটার পর অবশেষে আসাম পেরিয়ে কলকাতায় আসেন তারা। শুরু হয় আরও কঠিন এক জীবন। কোরাস নৃত্যশিল্পীদের দলে কিছু সময় পর নাম লেখান হেলেন। কাজ পেতে থাকেন ছোট ছোট চরিত্রে। ক্রমে পরিচিত বাড়ে। ডাক আসে মুম্বাই থেকে। আইটেম ড্যান্সার হিসেবে পরিচিতি পেতে শুরু করেন।

তবে স্বল্প পোশাকে আইটেম ডান্সের জন্য সে সময় কম সমালোচনার মুখে পড়তে হয়নি তাকে। অনেকেই তার চরিত্রে নিয়ে প্রশ্ন তুলেছিলেন। হেলেন প্রেমে পড়েন সেলিম খানের। কিন্তু সেলিম তখন বিবাহিত। রয়েছে সালমান, আরবাজসহ চার সন্তানও। যদিও শরিয়ৎ অনুযায়ী হেলেনকে বিয়ে করেন সেলিম। কিন্তু অনেকেই তাকে সে সময় ‘ঘরভাঙানি’ আখ্যাও দেয়। সে সব অতীত। আজ হেলেন খান পরিবারের সঙ্গেই বাস করেন। সালমান খান থেকে আরবাজ খান– সবার সঙ্গেই বেশ ভালো সম্পর্ক তার।