NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুন ১৩, ২০২৬ | ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প? বেলফাস্টে ঘরবন্দি ৫ হাজার বাংলাদেশি নোরা ফাতেহির সঙ্গে বাংলাদেশি বংশোদ্ভূত সঞ্জয়, ছবিতে ছবিতে কানাডায় বিশ্বকাপের উদ্বোধন রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন কোয়েল মল্লিক সেন্ট্রাল পার্কে বিশ্বকাপ উন্মাদনা, বিনামূল্যে ফাইনাল দেখাবে নিউইয়র্কবাসী বাংলাদেশ ও জার্মানি শক্তিশালী বাণিজ্য ও কৌশলগত সম্পর্ক চায় বেলফাস্টে অভিবাসীবিরোধী বিক্ষোভ, যানবাহনে আগুন ভিসা জালিয়াতির দায়ে মার্কিন নাগরিকত্ব হারাচ্ছেন ভারতীয় সিইও বদলি নেমেই পেনাল্টি থেকে গোল মেসির, বড় জয় আর্জেন্টিনার
Logo
logo

ছোটবেলা থেকেই এ কাজে সিদ্ধহস্ত কঙ্গনা


খবর   প্রকাশিত:  ০৫ এপ্রিল, ২০২৫, ০৬:১২ এএম

>
ছোটবেলা থেকেই এ কাজে সিদ্ধহস্ত কঙ্গনা

ভারতের হিমাচল প্রদেশের ছোট্ট একটি গ্রামে জন্ম কঙ্গনা রানাউতের। একবুক স্বপ্ন নিয়ে চলে আসেন মুম্বাইয়ে। সোনালি স্বপ্ন বুনে রুপালি পর্দার নায়িকা হতে চান। কিন্তু পায়ের তলার মাটি ছিল খুব নরম কেননা তিনি বলিউডের অন্দরের কেউ নন। পরবর্তীতে নিজ যোগ্যতায় নিজেকে বলিউড ‘কুইন’ হিসেবে প্রতিষ্ঠিত করেন।

ক্যামেরার সামনে দাঁড়ানোর অভ্যাস সেই ছোটবেলা থেকেই। এজন্য স্কুল কামাই করে চলে যেতেন স্টুডিওতে। ইদানীং বেশ কিছু ওয়েবসাইটে কঙ্গনার ছোটবেলার ছবি ঘুরছে। যেখানে নীলসাদা স্কুলের পোশাকে পাহাড়ি রাস্তায় দাঁড়িয়ে ছোট্ট কঙ্গনা।

ছবিটি নিজের টুইটারে শেয়ার করে কঙ্গনা ছোটবেলার স্মৃতি রোমন্থন করেন। সেখানেই জানান, ছোটবেলার স্কুল কামাই করে তিনি ছবি তুলতে যেতেন। কঙ্গনা টুইট করে লেখেন, ‘আমি স্কুলে না গিয়ে আমাদের গ্রামে ছোট্ট স্টুডিওতে যেতাম ছবি তুলতে। শর্মা কাকু আমার ছবি তুলতেন। এবং নিজের দোকানে বড় করে বাঁধিয়ে রাখতেন।’

ছোট বয়স থেকেই আত্মবিশ্বাস যেন তাঁর চোখেমুখে। অভিনেত্রীর এই ছবি দেখে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন নেটাগরিকরা। কেউ লিখেছেন, ‘কঙ্গনা তার মধ্যে প্রতিভা নিয়ে জন্মেছেন।’ কারো কথায়, ‘ছোট থেকেই তিনি কুইন।’

উল্লেখ্য, আগামীতে কঙ্গনা রানাউতকে দেখা যাবে ‘ইমার্জেন্সি’ ছবিতে। এতে তিনি ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর চরিত্রে ধরা দেবেন। অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন অনুপম খের, শ্রেয়াস তালপাড়ে, মাহিমা চৌধুরী, মিলিন্দ সোমন, সতীশ কৌশিক প্রমুখ। ছবিটি পরিচালনা ও প্রযোজনা করছেন কঙ্গনা নিজেই।