NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, এপ্রিল ২৫, ২০২৬ | ১২ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

এবার একে অপরের বিরুদ্ধে শাহরুখ-সালমান


খবর   প্রকাশিত:  ২৩ নভেম্বর, ২০২৩, ০১:৩০ পিএম

>
এবার একে অপরের বিরুদ্ধে শাহরুখ-সালমান

বক্স অফিসে ঝড় তুলেছে শাহরুখ খানের সিনেমা পাঠান। বিশ্বজুড়ে এই সিনেমা নিয়ে উন্মাদনা তুঙ্গে। প্রথম তিনদিনেই বিশ্বজুড়ে ৫০০ কোটি টাকা ব্যবসা করেছে পাঠান। এই সিনেমায় সালমান খানের সঙ্গে শাহরুখ খানের বন্ধুত্বের বিষয়টি দারুণ পছন্দ করেছে দশর্করা।

যখন বিপাকে পাঠান তখন তাকে কার্যত উদ্ধার করতে আবির্ভাব হয়েছেন টাইগার সালমান। তাঁদের অফস্ক্রিন বন্ধুত্ব সরাসরি ছাপ ফেলেছে অনস্ক্রিনেও। আর সেই রসায়নেই মুগ্ধ বলিউডের ফ্যানেরা। একই ছবিতে তাদের একসঙ্গে দেখতে যে দর্শক কতটা মুখিয়ে রয়েছে, এই ছবি তারই আভাস। কিন্তু শোনা যাচ্ছে, পর্দার সেই বন্ধুত্বে ছেদ পড়তে চলেছে। সৌজন্যে আদিত্য চোপড়া।

আদিত্য চোপড়ার স্পাই ইউনিভার্সের পরবর্তী সিনেমায় একসঙ্গে দেখা যাবে সালমান খান ও শাহরুখ খানকে। তবে এবার আর শাহরুখকে সাহায্য করতে নয়, তার বিরুদ্ধে লড়তে দেখা যাবে সালমানকে। একসঙ্গে অনেক সিনেমায় তাদের দেখা গেছে। তবে পুরো সিনেমায় অভিনয় করেননি কখনো। শেষ তাদের নিয়ে তৈরি হয়েছিল ‘করণ অর্জুন’। সেই ছবির পরে আর পুরোমাত্রায় দেখা যায়নি তাদের। তবে এবার সেই অদেখাই পূর্ণ করতে চলেছেন আদিত্য চোপড়া।

ইতোমধ্যে দুই তারকার জন্য লেখা হচ্ছে নয়া সিনেমার স্ক্রিপ্ট। স্পাই ইউনিভার্সের সেই আগামী সিনেমায় তাদের দেখা যাবে একে অপরের বিপরীতে। দুই নায়কের সেই যুদ্ধে জয় হবে কার? তারজন্য অবশ্য অপেক্ষা করতে হবে।

প্রসঙ্গত, বিশ্বজুড়ে প্রায় ১২০০ কোটি টাকার বেশি ছুঁয়ে ফেলেছে পাঠানের আয়, শুধু ভারতেই আয় ৫০০ কোটি। অন্যদিকে আগামী ছবির জন্য প্রস্তুত হচ্ছেন শাহরুখ। জুন মাসে মুক্তি পাওয়ার কথা অ্যাটলি পরিচালিত ‘জওয়ান’। অন্যদিকে মুক্তির অপেক্ষায় সালমান খানের ‘কিসি কা ভাই, কিসি কি জান’।

শ্যুটিং কার্যত শেষ টাইগার থ্রি-এর। টাইগার থ্রিয়ের পরেই মুক্তি পাবে স্পাইভার্সের আরেকটি ছবি। সেখানেই একসঙ্গে দেখা যাবে পাঠান ও টাইগারকে। এবার কোনও এক মিশনে একে অপরের বিরুদ্ধে লড়বেন র-এর দুই শক্তিশালী এজেন্ট। আপাতত চলছে চিত্রনাট্য লেখার কাজ। তবে পর্দায় দুই তারকার অ্যাকশন যে দেখার মতো হবে, তা বলাই বাহুল্য।