NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুন ১৩, ২০২৬ | ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প? বেলফাস্টে ঘরবন্দি ৫ হাজার বাংলাদেশি নোরা ফাতেহির সঙ্গে বাংলাদেশি বংশোদ্ভূত সঞ্জয়, ছবিতে ছবিতে কানাডায় বিশ্বকাপের উদ্বোধন রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন কোয়েল মল্লিক সেন্ট্রাল পার্কে বিশ্বকাপ উন্মাদনা, বিনামূল্যে ফাইনাল দেখাবে নিউইয়র্কবাসী বাংলাদেশ ও জার্মানি শক্তিশালী বাণিজ্য ও কৌশলগত সম্পর্ক চায় বেলফাস্টে অভিবাসীবিরোধী বিক্ষোভ, যানবাহনে আগুন ভিসা জালিয়াতির দায়ে মার্কিন নাগরিকত্ব হারাচ্ছেন ভারতীয় সিইও বদলি নেমেই পেনাল্টি থেকে গোল মেসির, বড় জয় আর্জেন্টিনার
Logo
logo

দ্বিতীয়বার বিয়ে করলেন হার্দিক-নাতাশা!


খবর   প্রকাশিত:  ২৯ নভেম্বর, ২০২৩, ০৭:৪০ এএম

>
দ্বিতীয়বার বিয়ে করলেন হার্দিক-নাতাশা!

সার্বিয়ান মডেল নাতাশা স্ট্যানকোভিচকে ফের বিয়ে করেছেন হার্দিক পান্ডে। দ্বিতীয়বার বিয়ের ছবি ভক্তদের সঙ্গে ভাগ করে নিলেন ভারতীয় দলের এই অলরাউন্ডার। মঙ্গলবার ভালোবাসার দিনেই চার হাত এক হলো তাদের।

আনুষ্ঠানিক বিয়ের জন্য বিশেষ পোশাক তৈরি করিয়েছিলেন হার্দিক-নাতাশা। হার্দিকের শেয়ার করা ছবিতে দেখা যাচ্ছে, নাতাশা পরেছেন সাদা বাহারি গাউন। অন্যদিকে হার্দিক পরেছেন সাদা শার্ট এবং কালো শুট। ছবিতে দেখা যাচ্ছে নাতাশার পরিবারের সদস্য এবং ঘনিষ্ঠ আত্মীয়দের। তাদের দু’জন নাতাশার গাউনের শেষ অংশ ধরে রয়েছেন।

এর আগে ২০২০ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন নাতাশা-হার্দিক। এক পুত্রের বাবা-মা তারা। তবু আবার তারা বিয়ের পিঁড়িতে বসেছেন। ২০২০ সালের ৩১ মে একটু তাড়াহুড়োর করেই বিয়ে করেছিলেন হার্দিক। কোভিডের জন্য কোনো অনুষ্ঠান করেননি সে সময়। তেমন কাউকে আমন্ত্রণও জানাননি। শুধু আইনিভাবে বিয়ে হয়েছিল তাদের। চোটের জন্য বিয়ের পর হার্দিক ছিটকে গিয়েছিলেন ২২ গজ থেকে। তার মধ্যেই পরিবারে আসে সন্তান। ছেলে অগস্ত্যকে নিয়ে ব্যস্ততা বাড়ে তাদের। চোট সারিয়ে ক্রিকেটে ফেরার পর ব্যস্ততা আরও বেড়েছে হার্দিকের। 

গত তিন বছর নিজেদের জন্য আলাদা করে তেমন একটা সময় বের করতে পারেননি তারা। নাতাশার ইচ্ছামতোই অনুষ্ঠান করে আবার বিয়ে করার সিদ্ধান্ত নেন হার্দিক। আনুষ্ঠানিক বিয়ের জন্য বেছে নেন ১৪ ফেব্রুয়ারি ভালোবাসার দিনটিকে। রাজস্থানের উদয়পুরে বসেছিল তাদের বিয়ের আসর।

সাদা বলের ক্রিকেট খেললেও এখনও টেস্ট ক্রিকেট খেলছেন না হার্দিক। তাই বর্ডার-গাওস্কর সিরিজের সময়টিকেই আনুষ্ঠানিক বিয়ের জন্য বেছে নিয়েছিলেন তিনি। ভারতীয় দলের সতীর্থরা ছাড়াও দু’পরিবারে ঘনিষ্ঠ আত্মীয় এবং বন্ধুরা আমন্ত্রিত ছিলেন মঙ্গলবারের অনুষ্ঠানে।