NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, এপ্রিল ২৫, ২০২৬ | ১২ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

ভালোবাসা দিবস : স্বামী রাজকে নিয়ে যা লিখলেন শুভশ্রী


খবর   প্রকাশিত:  ২০ এপ্রিল, ২০২৫, ০৪:০২ এএম

>
ভালোবাসা দিবস : স্বামী রাজকে নিয়ে যা লিখলেন শুভশ্রী

ভালোবাসা দিবসের এক সপ্তাহ আগে থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভালোবাসা কিংবা পছন্দের মানুষ নিয়ে বিভিন্ন পোস্ট করে থাকেন অনেকেই। সেই তালিকায় শুভশ্রী গঙ্গোপাধ্যায় থাকবেন না তা কি হয়? একসঙ্গে চুটিয়ে কাজ করার পাশাপাশি সামলাচ্ছেন সংসারও। তাই বলে প্রেমে ভাটা নেই। ভালোবাসা দিবস উপলক্ষে স্বামী রাজের সঙ্গে একগুচ্ছ ছবি শেয়ার করে অভিনেত্রী লিখলেন, প্রতিটাদিনই তাদের কাছে ভালোবাসার দিন।

বর্তমানে শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের ঈন্দুবালার হোটেল ও রাজ চক্রবর্তীর আবার প্রলয় চর্চা। যদিও কাজের ফাঁকে সময় পেলেই ভ্রমণেও বেরিয়ে পড়েন তারা। সেপ্টেম্বর মাসেই দেখা গিয়েছিল সুইজারল্যান্ডে রাজ চক্রবর্তী, শুভশ্রী গঙ্গোপাধ্যায়। সঙ্গে ছেলে ইউভান। তারা সপরিবারে প্রায়ই বেড়াতে যান। সেই ছবি ভাগও করে নেন সোশ্যাল মিডিয়াতে ভক্তদের সঙ্গে। 

ছেলে ইউভানের জন্মদিন উপলক্ষে তারা গিয়েছিলেন সুইজারল্যান্ডে। সেখানে রোপওয়ে করে বেড়াতে যাওয়ার ভিডিও শেয়ার করেন রাজ। ভিডিওতে দেখা যায়, শুভশ্রীর কোলে ছেলে। শুভশ্রী শাহরুখ-কাজলের দিলওয়ালে দুলহনিয়া লে জায়েঙ্গে ছবির টিউন গুনগুন করছেন ছেলের সঙ্গে। রাজ ছেলেকে হ্যাপি বার্থ ডে বলেছিলেন ব্যাকগ্রাউন্ড থেকে। কারণ তিনি ভিডিওটি করেছিলেন। সেটা সোশ্যাল মিডিয়ায় রাতারাতি ভাইরাল হয়ে গিয়েছিল। বর্তমানে শুভশ্রী ডান্স বাংলা ডান্সের বিচারকের আসনে দেখা যাবে।