NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১০ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’ ছাত্রদল-শিবির সংঘর্ষের ঘটনায় একতরফা দোষারোপ না করার অনুরোধ স্বরাষ্ট্রমন্ত্রীর সীমানা পার করবেন না—লেবাননবাসীকে নতুন হুমকি ইসরায়েলের ইরান যুদ্ধে এবার ভেস্তে যাচ্ছে ট্রাম্প প্রশাসন? না-ফেরার দেশে ফরাসি অভিনেত্রী নাদিয়া ফারেস রিয়াল মাদ্রিদের জয়, এমবাপ্পে-ভিনিসিয়ুসে টিকে রইল লড়াইয়ে
Logo
logo

নিউইয়র্ক পুলিশের ক্যাপ্টেন হলেন সাইফুল ইসলাম


খবর   প্রকাশিত:  ১৮ ফেব্রুয়ারী, ২০২৫, ০৮:৩০ এএম

নিউইয়র্ক পুলিশের ক্যাপ্টেন হলেন সাইফুল ইসলাম

বাংলাদেশি বংশোদ্ভূত সাইফুল ইসলাম নিউইয়র্ক পুলিশ বিভাগের (এনওয়াইপিডি) ক্যাপ্টেন পদে পদোন্নতি পেয়েছেন। বর্তমানে তিনি ব্রুকলিন সাউথ ভায়োলেন্ট ক্রাইম স্কোয়াডে কর্মরত। বাংলাদেশি আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশনের (বাপা) সদস্য সাইফুল ইসলাম।
সাইফুল ইসলামের বাবা রফিকুল ইসলাম, মাতা হাজেরা ইসলাম ১৯৮৬ সালে আমেরিকায় আসেন। পরের বছর মা বাবার কোল আলোকিত করে জন্ম নেন সাইফুল ইসলাম। ৫ ভাই ৪ বোনের মধ্যে সাইফুল ইসলাম সবার ছোট। স্কুলে পড়াশুনার সময়ে তার স্বপ্ন জাগে বড় হয়ে একদিন পুলিশ অফিসার হবেন।
বাপার মিডিয়া লিয়াজোঁ ডেটেক্টিভ জামিল সারোয়ার জনি জানান, সাইফুল ইসলাম ২০০৮ সালে যোগ দেন নিউইয়র্ক পুলিশ বিভাগে। একজন চৌকস পুলিশ অফিসার হিসাবে সাহসিকতা ও দাপ্তরিক কর্মকাণ্ডে ব্যাপক পরিচিতি লাভ করেন তিনি। কয়েকদফা পদোন্নতি শেষে গত ২৭ জানুয়ারি শুক্রবার তিনি ক্যাপ্টেন পদে পদোন্নতি লাভ করেন।
সাইফুল ইসলামের সহোদর ফখরুল ইসলামও এনওয়াইপিডি’র লেফট্যান্যান্ট পদে কর্মরত। তার বাড়ি ফেনী জেলার সোনাগাজী উপজেলার ওলামা বাজার গ্রামে। তাদের ভগ্নিপতি আনোয়ার হোসাইন একই ডিপার্টমেন্টের ট্রাফিক সুপারভাইজার হিসাবে দায়িত্ব পালন করছেন।
পদোন্নতি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশি আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ট্রাস্টি অফিসার জসিম মিয়া এবং অফিসার রিপন ইসলাম।
বাপার প্রেসিডেন্ট ক্যাপ্টেন কারাম চৌধুরী এবং সেক্রেটারি লেফটেন্যান্ট একেএম আলম প্রিন্স সাইফুল ইসলামের পদোন্নতিতে অভিনন্দন জানিয়েছেন।
বাপা’র প্রথম ভাইস-প্রেসিডেন্ট সার্জেন্ট এরশাদ সিদ্দিকী জানান, বাংলাদেশি আমেরিকান ৫ জন এ পর্যন্ত ক্যাপ্টেন পদে পদোন্নতি পেলেন।
বাপা’র প্রতিষ্ঠাতা সভাপতি লেফটেনান্ট সাইদ সুমন জানান, বর্তমানে আনুমানিক ১ হাজার ৪৫০ জন বাংলাদেশি এনওয়াইপিডির বিভিন্ন বিভাগে দায়িত্ব পালন করছেন, যাদের মধ্যে ১ জন ডেপুটি ইন্সপেক্টর, ৪ জন ক্যাপ্টেন, ১ জন লেফটেন্যান্ট কমান্ডার, ৯ জন লেফটেন্যান্ট, কয়েক ডজন সার্জেন্ট, ডিটেক্টিভ এবং আনুমানিক পুলিশ অফিসারসহ ৫০০ জন ইউনিফর্ম অফিসার রয়েছেন। এছাড়াও এনওয়াইপিডিতে প্রায় ১ হাজার ১০০ সিভিলিয়ান লোক নিযুক্ত রয়েছেন, তারা স্কুল সেফটি এজেন্ট, ট্রাফিক এজেন্ট, পুলিশ এডমিনিস্ট্রেটিভ, স্কুল ক্রসিং গার্ড হিসাবে কর্মরত এবং সফলতার সাথে দায়িত্ব পালন করছেন।