NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’ ছাত্রদল-শিবির সংঘর্ষের ঘটনায় একতরফা দোষারোপ না করার অনুরোধ স্বরাষ্ট্রমন্ত্রীর সীমানা পার করবেন না—লেবাননবাসীকে নতুন হুমকি ইসরায়েলের ইরান যুদ্ধে এবার ভেস্তে যাচ্ছে ট্রাম্প প্রশাসন? না-ফেরার দেশে ফরাসি অভিনেত্রী নাদিয়া ফারেস রিয়াল মাদ্রিদের জয়, এমবাপ্পে-ভিনিসিয়ুসে টিকে রইল লড়াইয়ে
Logo
logo

শাক-সবজি, মাছ-মাংস দুই বাজারেই অস্বস্তি


খবর   প্রকাশিত:  ০৯ জানুয়ারী, ২০২৪, ০৫:৩২ পিএম

>
শাক-সবজি, মাছ-মাংস দুই বাজারেই অস্বস্তি

চাকরিজীবী, ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ মানুষ, সাপ্তাহিক ছুটির দিনে বাজার করে কিছুটা নিশ্চিন্তে থাকতে চান। যে কারণে শুক্রবার এলেই ধুম পড়ে মাছ-মাংস আর শাকসবজি কেনার। শুক্রবারকেন্দ্রীক বাজারে আসা মানুষের এই চাহিদাকে ঘিরে সবজি-তরকারির পাশাপাশি বাজারে বেড়েছে মাছ ও মুরগির মাংসের দাম। তবে গরু-খাসির মাংসের দাম অপরিবর্তিত রয়েছে।

শুক্রবার (৩ ফেব্রুয়ারি) সকালে বাড্ডা ও রামপুরা এলাকার বিভিন্ন বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে। সপ্তাহের ব্যবধানে এমন দামের বিষয়ে অকপটে স্বীকার করছেন বিক্রেতারাও।

বাজার ঘুরে দেখা গেছে, প্রতি কেজি কাতল মাছ বিক্রি হচ্ছে ৩০০ থেকে ৩২০ টাকায়, তেলাপিয়া ২০০ থেকে ২২০ টাকায় ও পাবদা মাছ ৪০০ থেকে ৪৫০ টাকায়। এছাড়া শিং মাছ বিক্রি হচ্ছে ৫৫০ থেকে ৬০০ টাকা, পাঙ্গাস ১৭০ থেকে ১৮০ টাকা, কৈ ২৬০ টাকা, বোয়াল ৫৫০ থেকে ৬৫০ টাকা, ছোট টেংরা ৫০০, বড় টেংরা ৬০০ থেকে ৬৫০ টাকা, রুই ২৬০ থেকে ২৮০ টাকা, চিংড়ি ৬০০ এবং গলদা চিংড়ি ৭০০ টাকায় প্রতি কেজি বিক্রি হচ্ছে।

dhakapost

গরুর মাংস আগের মতোই ৭০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। একইভাবে খাসির মাংস ৯০০ টাকা, সোনালি মুরগি ২৫০ থেকে ২৬০ টাকা, লেয়ার মুরগি ২৫০ থেকে ২৬০ টাকা ও ব্রয়লার মুরগি প্রতি কেজি ১৫০ থেকে ১৬০ টাকায় বিক্রি হচ্ছে।

এদিকে মাছ-মাংসের বাজার-দর নিয়ে ক্রেতাদের মধ্যে নানা অভিযোগ আর ক্ষোভ। তারা বলছেন, শুক্রবার এলে ব্যবসায়ীরা ইচ্ছাকৃতভাবে সবকিছুর দাম বাড়িয়ে দেয়। বাজারে সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই। যদিও খুচরা ব্যবসায়ীরা বলছেন, বেশি দামে কেনায় কম দামে বিক্রির কোনো সুযোগ নেই।

মাহমুদ হাসান নামের এক বেসরকারি চাকরিজীবী ঢাকা পোস্টকে বলেন, বাজারে সবকিছুরই দাম বেশি। মুরগির দামটা একটু কমেছিল, কিন্তু আজকে দেখলাম আবারও বেড়ে গেছে। মাছের দামও বাড়তি।

dhakapost

ডিআইটি প্রজেক্টের মাংস বিক্রেতা মো. মনির হোসেন বলেন, মাংসের বাজার-দর দীর্ঘদিন ধরেই স্থিতিশীল। বর্তমানে ৭০০ টাকার নিচে কোথাও গরুর মাংস নেই। কেউ কেউ এর চেয়ে বেশিও বিক্রি করে। কিন্তু আমি এই দামেই অনেকদিন বিক্রি করি।

বিক্রির অবস্থা জানতে চাইলে তিনি বলেন, মানুষের অর্থনৈতিক অবস্থা ভালো না। এতো দামে খুব কম লোকই মাংস কেনে। এদিকে গরুর খাবারের দাম বেড়েছে। কিন্তু আমরা তো মাংসের দাম বাড়াতে পারছি না। সবাই বলে যে টাকা নেই। তাহলে দাম বাড়লে মানুষ কীভাবে কিনবে?

মুরগির মাংসের দাম প্রসঙ্গে মো. ওয়াসিম নামের এক বিক্রেতা বলেন, ব্রয়লার মুরগি আজকে বিক্রি করছি ১৬০ টাকা কেজি, কারণ আমাদের পাইকারি কিনেই আনতে হয়েছে ১৪৫-১৫০ টাকা কেজি করে। এর সঙ্গে যোগ হয় পরিবহন খরচ। এমনকি আনতে গিয়ে সব সময় ২/৪ টা মুরগি মরে যায়। সবমিলিয়ে একটু বেশি দামেই আমাদেরকে বিক্রি করতে হচ্ছে।