NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, এপ্রিল ২৫, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

স্বামী হিসেবে ভিকি কেমন, জানালেন নিজেই


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৬:০১ এএম

>
স্বামী হিসেবে ভিকি কেমন, জানালেন নিজেই

বলিউড তারকা ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল ২০২১ সালের ডিসেম্বরে সাত পাকে বাঁধা পড়েন। বিয়ের আগে সম্পর্ক নিয়ে মুখ খোলেননি দুজনের কেউই। তবে বিয়ের পর থেকে সোশ্যাল মিডিয়ায় নানা মুহূর্ত ভাগাভাগি করছেন তারা। ভিকি-ক্যাটরিনা এখনো কোনো ছবিতে একসঙ্গে অভিনয় করেননি। কিন্তু বিয়ের পর গত বছর দুই তারকাকে একটি বিজ্ঞাপনে একসঙ্গে দেখা গিয়েছিল। 

সম্প্রতি এক সাক্ষাৎকারে ভিকি জানান, তিনি মোটেই নিখুঁত স্বামী নন। স্ত্রী হিসেবে ক্যাটরিনা কাইফের প্রশংসাও করেছেন তিনি।

ভিকি বলেন, আমি কোনো দিক থেকেই নিখুঁত নই। স্বামী হিসেবে নয়। সন্তান হিসেবে নয়। বন্ধু হিসেবে নয়। এমনকি অভিনেতা হিসেবেও নয়। আমার মনে হয়, আমি একটা প্রক্রিয়ার মধ্যে রয়েছি। যেখানে নিজের সব ভুলভ্রান্তি শুধরে সেরা হওয়ার চেষ্টা করছি। আর আমি এটাই চেয়ে এসেছি বরাবর। নিখুঁত হওয়া মোটেই সহজ নয়।

তিনি বলেন, সবসময় মনে হবে যেন নিখুঁত হওয়ার লক্ষ্যে পৌঁছে গেছি। আসলে তা মোটেই নয়। তাই আমার মনে হয় না আমি নিখুঁত স্বামী। আমার মনে হয় না, আমি কোনো দিন খুঁতবিহীন। কিন্তু সেরা স্বামী হওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছি। অবশ্যই, গতকালের থেকে আগামীকাল আমি আমার সেরাটা দিয়ে আরও ভালো স্বামী হয়ে উঠব।

ক্যাটরিনা কাইফের সঙ্গে বিয়ের পরের জীবন সম্পর্কে ভিকি বলেন, যখন কেউ অন্য একজন মানুষের সঙ্গে থাকতে শুরু করে তখন সে অনেক কিছু শেখে। আমার ক্ষেত্রেও তাই। ক্যাটরিনার সঙ্গে বিয়ের পর আমি অনেক কিছু শিখেছি। যখন একা ছিলাম তার থেকে এখনকার জীবন অনেক আলাদা। একজন মানুষকে বুঝতে হয়। নিজেকে উন্নত করতে হয় তার সঙ্গে।

প্রসঙ্গত, ভিকি কৌশলকে শেষবার পর্দায় দেখা গেছে ‘গোবিন্দা নাম মেরা’ ছবিতে। ছবিটি মুক্তি পায় ওটিটি প্ল্যাটফর্মে। ছবিতে তার বিপরীতে দেখা যায় কিয়ারা আদভানি ও ভূমি পেড়নেকরকে। ভিকিকে শিগগিরই দেখা যাবে ‘শ্যাম বাহাদুর’ ও আরও বেশ কিছু ছবিতে।