NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুন ১৩, ২০২৬ | ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প? বেলফাস্টে ঘরবন্দি ৫ হাজার বাংলাদেশি নোরা ফাতেহির সঙ্গে বাংলাদেশি বংশোদ্ভূত সঞ্জয়, ছবিতে ছবিতে কানাডায় বিশ্বকাপের উদ্বোধন রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন কোয়েল মল্লিক সেন্ট্রাল পার্কে বিশ্বকাপ উন্মাদনা, বিনামূল্যে ফাইনাল দেখাবে নিউইয়র্কবাসী বাংলাদেশ ও জার্মানি শক্তিশালী বাণিজ্য ও কৌশলগত সম্পর্ক চায় বেলফাস্টে অভিবাসীবিরোধী বিক্ষোভ, যানবাহনে আগুন ভিসা জালিয়াতির দায়ে মার্কিন নাগরিকত্ব হারাচ্ছেন ভারতীয় সিইও বদলি নেমেই পেনাল্টি থেকে গোল মেসির, বড় জয় আর্জেন্টিনার
Logo
logo

এক ছবিতে দীপিকা-ক্যাটরিনা!


খবর   প্রকাশিত:  ২০ এপ্রিল, ২০২৫, ০৯:১২ এএম

>
এক ছবিতে দীপিকা-ক্যাটরিনা!

বক্স অফিসে ব্যাপক সাফল্য পাচ্ছে বলিউড সিনেমা ‘পাঠান’। প্রতিদিনই নিত্যনতুন নজির গড়ছে। সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে জল্পনা। যশরাজের ‘স্পাই ইউনিভার্স’-এর অংশ হিসেবে শাহরুখ, সালমানের উপস্থিতি ছবিটিকে অন্যমাত্রা দিয়েছে। এবার শোনা যাচ্ছে, দীপিকা পাড়ুকোন ও ক্যাটরিনা কাইফকে দেখা যেতে পারে একই সিনেমায়!

‘পাঠান’ মুক্তির আগে সামাজিকমাধ্যমে ছবিটির প্রচার করেন ক্যাটরিনা। তারপর থেকেই অনুরাগীদের প্রশ্ন, কবে পর্দায় একসঙ্গে দেখা যাবে দীপিকা পাড়ুকোন ও তাকে। ছবির সাফল্যের পরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন ছবির চিত্রনাট্যকার শ্রীধর রাঘবন। তাকে প্রশ্ন করা হয়, ‘স্পাই ইউনিভার্স’-এ কি কখনও রুবিনা ও জোয়াকে একসঙ্গে দেখা যেতে পারে?

রাঘবনের উত্তর, ‘সবটাই আদিত্য চোপড়ার মাথায় রয়েছে, একটাই স্পাই ইউনিভার্সে এই ঘটনাগুলো ঘটছে, এবং আদিত্যর মাথায় এই নিয়ে অনেক ভাবনা-চিন্তা রয়েছে।’ চিত্রনাট্যকারের এই মন্তব্যে আশাবাদী দুই অভিনেত্রীর অনুরাগীরা।

‘পাঠান’ মুক্তির আগে পাইরেসি রুখতে দর্শকদের কাছে আর্জি জানান শাহরুখ নিজে। ইনস্টাগ্রামে একটি স্টোরি পোস্ট করে ‘পাঠান’-এর জন্য। সেই একই আর্জি জানিয়েছিলেন ‘এক থা টাইগার’-এর জোয়া তথা ক্যাটরিনা। সেই স্টোরিতে দীপিকা পাড়ুকোনের নামও উল্লেখ করেন তিনি। উত্তরে নিজের অ্যাকাউন্ট থেকে সেই স্টোরি শেয়ার করেন দীপিকাও।

প্রসঙ্গত, প্রাক্তন প্রেমিক রণবীর কাপুরকে নিয়ে দীপিকা ও ক্যাটরিনার মন কষাকষির খবর বলিপাড়ায় কারও অজানা নয়। একসময় একে অন্যের মুখ দেখাদেখি পর্যন্ত বন্ধ ছিল দুই অভিনেত্রীর মধ্যে। সেই বরফ গলার আভাস লক্ষ করা যাচ্ছে। দুই পাকিস্তানি এজেন্টের পর্দা মিলন দেখতে আগ্রহী দর্শকও।