NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১০ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’ ছাত্রদল-শিবির সংঘর্ষের ঘটনায় একতরফা দোষারোপ না করার অনুরোধ স্বরাষ্ট্রমন্ত্রীর সীমানা পার করবেন না—লেবাননবাসীকে নতুন হুমকি ইসরায়েলের ইরান যুদ্ধে এবার ভেস্তে যাচ্ছে ট্রাম্প প্রশাসন? না-ফেরার দেশে ফরাসি অভিনেত্রী নাদিয়া ফারেস রিয়াল মাদ্রিদের জয়, এমবাপ্পে-ভিনিসিয়ুসে টিকে রইল লড়াইয়ে
Logo
logo

বাংলাদেশিকে পিটিয়ে আহতের অভিযোগে কুয়েতি গ্রেপ্তার


খবর   প্রকাশিত:  ১১ জানুয়ারী, ২০২৪, ০৪:৪০ এএম

>
বাংলাদেশিকে পিটিয়ে আহতের অভিযোগে কুয়েতি গ্রেপ্তার

কুয়েতের আবু ফতিরা এলাকায় গাড়ি পরিষ্কার না করায় জামাল নামে বাংলাদেশিকে মারধরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযুক্ত এক কুয়েতি নাগরিককে গ্রেপ্তার করেছে স্থানীয় প্রশাসন। 

স্থানীয় গণমাধ্যম আল রাই ও আরব টাইমসে এ সংবাদ প্রকাশ হয়। গুরুতর আহত ওই বাংলাদেশি প্রবাসীর অবস্থা আশঙ্কাজনক। বর্তমানে দেশটির আদান হাসপাতালে তিনদিন যাবৎ আইসিউতে পর্যবেক্ষণে রয়েছে তিনি। 

আহত জামালের বাড়ি ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ কোন্ডা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের পুবার বাক্তার চর এলাকায়।  
জামালের ভাগ্নে মকবুল জানান, কুয়েতে  ১৮ বছর যাবৎ কাজ করছেন জামাল। এক বাংলাদেশি ছুটিতে দেশে যাওয়ায় সময় আমার মামাকে ওই কুয়েতির গাড়ি পরিষ্কার করতে বলে যায়। তার কথামতো আমার মামা গাড়ি পরিষ্কার করে আসছিলেন। 

তিনি জানান, গত ১১ জানুয়ারি সন্ধ্যায় সেই কুয়েতি এসে বলে তার গাড়ি পরিষ্কার হয়নি। গাড়ির ভেতরে ও বাইরে এখন পুনরায় পরিষ্কার করে দিতে হবে। বিষয়টি নিয়ে মামা ও কুয়েতির মধ্যে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে মামা সেখান থেকে চলে যাওয়ার জন্য পেছন ফিরলে কুয়েতি সজোরে ঘাড়ের মধ্যে আঘাত করে। এতে আমার মামা মাটিতে পড়ে যান।
 
তিনি আরও জানান, পরে অ্যাম্বুলেন্সকে খবর দিলে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার পর থেকে মামা কথা বলতে পারলেও তার শরীরের নিচের অংশ অবশ হয়ে যায়। অবস্থার অবনতি হলে গত তিনদিন ধরে আইসিইউতে পর্যবেক্ষণে রয়েছেন। তার মালিক নিয়মিত খোঁজ-খবর নিচ্ছেন। আমার মামা দেশে দুই কন্যা সন্তানের জনক।