NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ৮, ২০২৬ | ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ সংবাদমাধ্যমকে ‘অসৎ’ বলে এনবিসির সাক্ষাৎকার থেকে বেরিয়ে গেলেন ট্রাম্প ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়াকে ৫ শর্ত যুক্তরাজ্য-ফ্রান্স-জার্মানির মার্কিন ভিসা বিতর্কের মধ্যেই মেক্সিকো পৌঁছেছে ইরান বিশ্বকাপ দল ঘোড়ার মাংস খাওয়া নিয়ে জয়া আহসানের রিট, যে নির্দেশ দিলেন হাইকোর্ট এরদোয়ানকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর রাজকুমারী অ্যানের ছেলের বিয়েতে ব্রিটিশ রাজপরিবারের মিলনমেলা লেবাননে ইসরায়েলি হামলায় বেশ কয়েকজন লেবানিজ সেনা নিহত সিঙ্গাপুরে দুটি সোনার পদক জয় বাংলাদেশের প্রতিরক্ষা শিল্পে সহযোগিতা বাড়াতে আগ্রহী তুরস্ক
Logo
logo

রোমস্থ বাংলাদেশের রাষ্ট্রদূতের সাথে বরগুনা জেলা সমিতির নেতৃবৃন্দের সাক্ষাৎ


খবর   প্রকাশিত:  ২০ এপ্রিল, ২০২৫, ০১:৫১ এএম

রোমস্থ বাংলাদেশের রাষ্ট্রদূতের সাথে বরগুনা জেলা সমিতির নেতৃবৃন্দের সাক্ষাৎ

রোমে নব গঠিত বরগুনা জেলা সমিতির নেতারা ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃ শামীমা আহসানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন। 

সোমবার বরগুনা জেলা সমিতির সভাপতি ইউসুফ আলী, সাধারণ সম্পাদক এমডি রিয়াজ হোসেনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল দূতাবাস ভবনে গিয়ে রাষ্ট্রদূতের সাথে দেখা করেন।

বরিশালের পিরোজপুরের মঠবাড়িয়ার সন্তান রাষ্ট্রদূত শামীম আহসানকে তারা বিশেষ সম্মাননা ক্রেস্ট তুলে দেন। এছাড়া দূতাবাসের হেড অব চেন্সারি কাউন্সিলর জসীম উদ্দিন কেও বিশেষ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

 

কাউন্সিলর জসীমউদ্দীন ও বরিশালের ঝালকাঠির সন্তান। এ সময় দূতাবাসের প্রথম সচিব আসিফ আনাম সিদ্দিকী ও আয়েশা আক্তার, বরগুনা জেলা সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান উপস্থিত ছিলেন।

পরে তারা দূতাবাসের প্রথম সচিব(পাসপোর্ট ও ভিসা) সাইফুল ইসলামের সাথে প্রবাসীদের পাসপোর্ট সমস্যা নিয়ে আলোচনা করেন। এ সময় বাংলাদেশ সমিতি ইতালির সভাপতি ও আওয়ামী লীগ নেতা আফতাফ বেপারী দূতাবাসে উপস্থিত ছিলেন। ইতালিতে বসবাসকারী বিপুল সংখ্যক অবৈধ বাংলাদেশিদের পাসপোর্ট সমস্যা নিয়ে সমিতির পক্ষ থেকেও আলোচনা করেন আফতাফ বেপারী।