NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুন ১৩, ২০২৬ | ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প? বেলফাস্টে ঘরবন্দি ৫ হাজার বাংলাদেশি নোরা ফাতেহির সঙ্গে বাংলাদেশি বংশোদ্ভূত সঞ্জয়, ছবিতে ছবিতে কানাডায় বিশ্বকাপের উদ্বোধন রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন কোয়েল মল্লিক সেন্ট্রাল পার্কে বিশ্বকাপ উন্মাদনা, বিনামূল্যে ফাইনাল দেখাবে নিউইয়র্কবাসী বাংলাদেশ ও জার্মানি শক্তিশালী বাণিজ্য ও কৌশলগত সম্পর্ক চায় বেলফাস্টে অভিবাসীবিরোধী বিক্ষোভ, যানবাহনে আগুন ভিসা জালিয়াতির দায়ে মার্কিন নাগরিকত্ব হারাচ্ছেন ভারতীয় সিইও বদলি নেমেই পেনাল্টি থেকে গোল মেসির, বড় জয় আর্জেন্টিনার
Logo
logo

বাংলাদেশি সাংবাদিকের বই থেকে নির্মিত হয়েছে ‘ফারাজ’


খবর   প্রকাশিত:  ২৯ নভেম্বর, ২০২৪, ১০:৩৭ এএম

>
বাংলাদেশি সাংবাদিকের বই থেকে নির্মিত হয়েছে ‘ফারাজ’

২০১৬ সালের ১ জুলাই গুলশানের হলি আর্টিজানে জঙ্গি হামলার ঘটনা নিয়ে বলিউডে নির্মিত হয়েছে সিনেমা। যার নাম ‘ফারাজ’। আগামী ৩ ফেব্রুয়ারি সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে। যেটি নির্মাণ করেছেন বলিউডের হানসাল মেহতা। যিনি ‘শহীদ’, ‘আলিগড়’, ‘সিটিলাইটস’র মতো সিনেমা ও ‘স্ক্যাম ১৯৯২’ ওয়েব সিরিজ দিয়ে খ্যাতি পেয়েছেন।

নতুন খবর হলো বলিউডের এই সিনেমাটি নির্মিত হয়েছে বাংলাদেশের সাংবাদিক দৈনিক বাংলার বিশেষ প্রতিনিধি নুরুজ্জামান লাবুর একটি বই থেকে। সোমবার (১৬ জানুয়ারি) রাতে ফেসবুকে এক পোস্টে লাবু নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।

লাবু জানান, ২০১৯ সালের কোনো একদিন সিনিয়র সাংবাদিক মোর্শেদ আলী খান তার লেখা ‘হোলি আর্টিজান: একটি জার্নালিস্টিক অনুসন্ধান’ খোঁজ করেন। তিনি সেটি তাকে যোগাড় করে দেন। মাস ছয়েক পর মোর্শেদ তাকে ফোন জানান, বইটা চেয়েছিলেন তার বন্ধু, বলিউডের বিখ্যাত প্রযোজক-পরিচালক মহেশ ভাট।

এরপর নানান ধাপে মহেশ ভাটের প্রযোজনা প্রতিষ্ঠান ভিশেষ ফিল্মসের সঙ্গে লাবুর যোগাযোগ এবং বইটি থেকে তাদের সিনেমা নির্মাণের বিষয়টি চূড়ান্ত হয়। ভিশেষ ফিল্মস-এর দুই কর্মকর্তার পাশাপাশি মহেশ ভাটের ভাই মুকেশ ভাটের মেয়ে সাক্সেনা ভাটের সঙ্গেও তার কথা হয় লাবুর।

‘ফারাজ’ সিনেমার ট্রেলারের দৃশ্য
‘ফারাজ’ সিনেমার ট্রেলারের দৃশ্য

চুক্তি সম্পন্নের পর লাবুর বাংলা বইটিকে তারা ইংরেজিতে অনুবাদ করেন। বই থেকে তথ্য নিয়ে নিজেদের মতো করে সিনেমাটির স্ক্রিপ্ট করেন। চুক্তির বিনিময়ে লাবুকে ৩ লাখ রুপি সম্মানীও দেওয়া হয়। তবে চুক্তির অংশ হিসেবে এতদিন বিষয়টি প্রকাশ করেননি এই সাংবাদিক। আজ সিনোমটির ট্রেলার প্রকাশের পরই তিনি বিষয়টি প্রকাশ্যে এনেছেন।

এ প্রসঙ্গে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে লাবু বলেন, ‘আমি এক্সাইটেড যে, বলিউডের কোনো একটা মুভিতে আমার সামান্যতম অংশগ্রহণ আছে। চুক্তিপত্রে ক্রেডিট লাইনে আমার ও আমার বইটার নাম দেওয়ার কথা উল্লেখ আছে। হয়তো মুভির এন্ড টাইটেলে মাইক্রো সেকেন্ডের জন্য তা দেখা যাইতেও পারে। তাতেই আমি খুশি।’

প্রসঙ্গত, গুলশানের হলি আর্টিজান হামলার ঘটনায় ফারাজ নামটি জড়িয়ে আছে। তার পুরো নাম ফারাজ আইয়াজ হোসেন। মাত্র ২০ বছর বয়সী এই যুবক ওই হামলায় প্রাণ হারিয়েছিলেন।

‘ফারাজ’ সিনেমার মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন প্রয়াত শশী কাপুরের ছেলে জাহান কাপুর। এতে আরও অভিনয় করেছেন যতীন সারিন, আমির আলি, জুহি বাব্বার প্রমুখ।