NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ৮, ২০২৬ | ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ সংবাদমাধ্যমকে ‘অসৎ’ বলে এনবিসির সাক্ষাৎকার থেকে বেরিয়ে গেলেন ট্রাম্প ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়াকে ৫ শর্ত যুক্তরাজ্য-ফ্রান্স-জার্মানির মার্কিন ভিসা বিতর্কের মধ্যেই মেক্সিকো পৌঁছেছে ইরান বিশ্বকাপ দল ঘোড়ার মাংস খাওয়া নিয়ে জয়া আহসানের রিট, যে নির্দেশ দিলেন হাইকোর্ট এরদোয়ানকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর রাজকুমারী অ্যানের ছেলের বিয়েতে ব্রিটিশ রাজপরিবারের মিলনমেলা লেবাননে ইসরায়েলি হামলায় বেশ কয়েকজন লেবানিজ সেনা নিহত সিঙ্গাপুরে দুটি সোনার পদক জয় বাংলাদেশের প্রতিরক্ষা শিল্পে সহযোগিতা বাড়াতে আগ্রহী তুরস্ক
Logo
logo

জার্মানির ফ্রাঙ্কফুর্টে প্রবাসীদের পিঠা উৎসব


খবর   প্রকাশিত:  ১১ জানুয়ারী, ২০২৪, ০১:৩৩ এএম

জার্মানির ফ্রাঙ্কফুর্টে প্রবাসীদের পিঠা উৎসব

ব্যাপক আনন্দ ও উৎসবের মধ্য দিয়ে প্রতিবছরের মত এবারো জার্মানির ফ্রাঙ্কফুর্টের একটি মিলনায়তনে অনুষ্ঠিত হলো প্রবাসী বাংলাদেশিদের পিঠা উৎসব। 

গত শনিবার এই উপলক্ষে হেসেনসহ আশেপাশের সবগুলো প্রদেশ থেকে কয়েকশ প্রবাসী বাঙালিরা পিঠা উৎসবে যোগ দেয়। নারায়নগঞ্জ এসোসিয়েশন জার্মানীর উদ্যেগে পিঠা উৎসবটিতে প্রায় সবগুলো পরিবার থেকে নারীরা বাহারী পিঠা বানিয়ে সবার জন্য উপস্থাপন করেন। 

সুস্বাদু পিঠার মধ্যে ছিল শীতকালীন ভাপা ,পুলি ,নকশি, পাটিসাপ্টা, চিতই, হাতের সেমাই, দোল্লা, ফুলঝুরি, তেলের পিঠা, মুকপাকনসহ মজাদার আরো বাহারি পিঠা। পরে আমন্ত্রিত সবার উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন নারায়নগঞ্জ এসোসিয়েশনের সদস্যবৃন্দ। পরিবেশন করা হয় বাঙালি খাবারও। উৎসবে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠানের  আয়োজনও। 

 

গানে অংশ নেয় খুশী, রুকন, মাহবুবুল ইসলাম, এনামুল মোহাম্মদ, রিয়াল ও আনোয়ার। নৃত্যে অংশ নেন মেথিয়া, ইশরা ও খুশীসহ অসংখ্য শিশুশিল্পী। উৎসবে আনন্দ আরো বাড়িয়ে দিয়েছে কুইজ ও বালিশ খেলা। পরে শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।