NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ৮, ২০২৬ | ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ সংবাদমাধ্যমকে ‘অসৎ’ বলে এনবিসির সাক্ষাৎকার থেকে বেরিয়ে গেলেন ট্রাম্প ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়াকে ৫ শর্ত যুক্তরাজ্য-ফ্রান্স-জার্মানির মার্কিন ভিসা বিতর্কের মধ্যেই মেক্সিকো পৌঁছেছে ইরান বিশ্বকাপ দল ঘোড়ার মাংস খাওয়া নিয়ে জয়া আহসানের রিট, যে নির্দেশ দিলেন হাইকোর্ট এরদোয়ানকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর রাজকুমারী অ্যানের ছেলের বিয়েতে ব্রিটিশ রাজপরিবারের মিলনমেলা লেবাননে ইসরায়েলি হামলায় বেশ কয়েকজন লেবানিজ সেনা নিহত সিঙ্গাপুরে দুটি সোনার পদক জয় বাংলাদেশের প্রতিরক্ষা শিল্পে সহযোগিতা বাড়াতে আগ্রহী তুরস্ক
Logo
logo

ভারতের মেট্রোরেল যাত্রীদের জন্য সুখবর


খবর   প্রকাশিত:  ২১ নভেম্বর, ২০২৩, ০৪:২৭ এএম

>
ভারতের মেট্রোরেল যাত্রীদের জন্য সুখবর

ভারতে মেট্রোরেল যাত্রীদের জন্য সুখবর শোনাল দেশটির মেট্রোরেল কর্তৃপক্ষ। এবার মেট্রোতে দেখা যাবে সিনেমা, খবর, গান, জনপ্রিয় গেম শো, গুরুত্বপূর্ণ ঘোষণাসহ নানা ধরনের অনুষ্ঠান। 

শুক্রবার ভারতের মেট্রোরেল কর্তৃপক্ষ জানায়, শিগগির মেট্রোর সব এসি রেকে বসতে চলেছে এলইডি স্ক্রিন। বলা যায়, এবার টিভির পর্দায় চোখ রেখে যাত্রীরা পৌঁছে যাবেন গন্তব্যস্থলে। যাত্রীদের সুখকর যাত্রার পাশাপাশি বিজ্ঞাপনের মাধ্যমে অতিরিক্ত আয়ের মুখ দেখবে বলেও আশাবাদী মেট্রো রেল।

শুক্রবার এ সংক্রান্ত একটি চুক্তিতে সই করেছে মেট্রো কর্তৃপক্ষ। জানা গেছে, এক বছরের জন্য চুক্তি করেছেন তারা। প্রতিটি ট্রেনের কোচে দু’টি করে এলইডি স্ক্রিন বসবে। অর্থাৎ ১৬টি কামরায় মোট ৩২টি এলইডি থাকবে। 

প্রসঙ্গত, এত দিন অ্যাড্রেস সিস্টেম থেকে শুধুমাত্র জরুরি ঘোষণা বা পরবর্তী স্টেশনের নাম শোনা যেত। পাশাপাশি, মেট্রো স্টেশনে দাঁড়িয়ে নির্দিষ্ট চ্যানেল দেখা যেত। এবার মেট্রোতে এলইডি স্ক্রিন বসালে যাত্রীরা আনন্দিত হবেন বলে মনে করছে মেট্রো রেল কর্তৃপক্ষ। শুধুমাত্র আর কিছু দিনের অপেক্ষা।