NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ৮, ২০২৬ | ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ সংবাদমাধ্যমকে ‘অসৎ’ বলে এনবিসির সাক্ষাৎকার থেকে বেরিয়ে গেলেন ট্রাম্প ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়াকে ৫ শর্ত যুক্তরাজ্য-ফ্রান্স-জার্মানির মার্কিন ভিসা বিতর্কের মধ্যেই মেক্সিকো পৌঁছেছে ইরান বিশ্বকাপ দল ঘোড়ার মাংস খাওয়া নিয়ে জয়া আহসানের রিট, যে নির্দেশ দিলেন হাইকোর্ট এরদোয়ানকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর রাজকুমারী অ্যানের ছেলের বিয়েতে ব্রিটিশ রাজপরিবারের মিলনমেলা লেবাননে ইসরায়েলি হামলায় বেশ কয়েকজন লেবানিজ সেনা নিহত সিঙ্গাপুরে দুটি সোনার পদক জয় বাংলাদেশের প্রতিরক্ষা শিল্পে সহযোগিতা বাড়াতে আগ্রহী তুরস্ক
Logo
logo

নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০৬:১৯ এএম

>
নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

ভারতের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে যথাযোগ্য মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (১০ জানুয়ারি) দিবসের শুরুতেই ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে দূতাবাস কর্মকর্তাবৃন্দ ও স্টাফরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন।

পরে দিবসটি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় শুরুতেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও সকল শহিদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাণী পাঠ করে শোনানো হয়।

দূতাবাসের মিনিস্টার (প্রেস) শাবান মাহমুদ রাষ্ট্রপতির বাণী ও সহকারী প্রতিরক্ষা উপদেষ্টা (বিমান) খায়রুল মামুন প্রধানমন্ত্রীর বাণী পাঠ করেন।

সভাপতির বক্তব্যে হাইকমিশনার মোস্তাফিজুর রহমান বলেন, বাঙালি জাতির সৌভাগ্য, তারা বঙ্গবন্ধুর মতো একজন বিশ্বনন্দিত নেতা পেয়েছিলেন। বঙ্গবন্ধুর মতো নেতার এ দেশে জন্ম না হলে বাংলাদেশ কখনো স্বাধীন হতো না। 

তিনি বলেন, বাঙালি জাতির সকল অনুপ্রেরণার উৎস বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন বিশ্বের রোল মডেল।

আলোচনা সভা শেষে ১৯৭৫ সালের ১৫ আগস্ট নিহত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শহিদের আত্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত ও দোয়া করা হয়।