NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ৮, ২০২৬ | ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ সংবাদমাধ্যমকে ‘অসৎ’ বলে এনবিসির সাক্ষাৎকার থেকে বেরিয়ে গেলেন ট্রাম্প ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়াকে ৫ শর্ত যুক্তরাজ্য-ফ্রান্স-জার্মানির মার্কিন ভিসা বিতর্কের মধ্যেই মেক্সিকো পৌঁছেছে ইরান বিশ্বকাপ দল ঘোড়ার মাংস খাওয়া নিয়ে জয়া আহসানের রিট, যে নির্দেশ দিলেন হাইকোর্ট এরদোয়ানকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর রাজকুমারী অ্যানের ছেলের বিয়েতে ব্রিটিশ রাজপরিবারের মিলনমেলা লেবাননে ইসরায়েলি হামলায় বেশ কয়েকজন লেবানিজ সেনা নিহত সিঙ্গাপুরে দুটি সোনার পদক জয় বাংলাদেশের প্রতিরক্ষা শিল্পে সহযোগিতা বাড়াতে আগ্রহী তুরস্ক
Logo
logo

তৃতীয় মেয়াদে শপথ নিলেন যুক্তরাষ্ট্রের স্টেট সিনেটর শেখ রহমান


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০৬:২০ এএম

তৃতীয় মেয়াদে শপথ নিলেন যুক্তরাষ্ট্রের স্টেট সিনেটর শেখ রহমান

তৃতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের সিনেটর হিসেবে শপথ নিয়েছেন শেখ রহমান। জর্জিয়া অঙ্গরাজ্যের সুপ্রিম কোর্টের বিচারপতি চার্লি বেথেলের কাছে তিনি শপথ নিয়েছেন। শেখ রহমান জানান, জর্জিয়ার প্রতিনিধিত্ব করতে পেরে আমি ধন্য। আমি যাতে আমার সম্প্রদায়, নির্বাচনী এলাকা এবং জর্জিয়া রাজ্যের ভালোভাবে সেবা করতে পারি সে জন্য প্রার্থনা করবেন।

কিশোরগঞ্জের বাজিতপুরের সন্তান শেখ মুজাহেদুর রহমান। ২০১৮ সালের ২২ মে আমেরিকার মধ্যবর্তী নির্বাচনে জর্জিয়া অঙ্গরাজ্যের ডিস্ট্রিক্ট-৫ থেকে ডেমোক্রেটিক দলের মনোনয়নে স্টেট সিনেটর নির্বাচিত হন বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক শেখ রহমান। জর্জিয়ার জেনারেল অ্যাসেম্বলিতে তিনি প্রথম মুসলিম সিনেটর।

২০২০ সালের নির্বাচনে দ্বিতীয় মেয়াদেও সিনেটর নির্বাচিত হন শেখ রহমান। সম্প্রতি তৃতীয় মেয়াদেও নির্বাচিত হয়েছেন তিনি। শৈশব এবং কৈশোর বাংলাদেশেই কাটিয়েছেন তিনি। মুক্তিযোদ্ধা ও সরকারি কর্মকর্তা বাবার সন্তান শেখ মুজাহেদুর রহমান বাংলাদেশে মাধ্যমিক শিক্ষা সম্পন্নের পর যুক্তরাষ্ট্রে অভিবাসী হন। তিনি বিশ্বাস করেন পরিশ্রম ও অধ্যবসায় যখন এক বিন্দুতে মেলানো যায় তখন সাফল্য ধরা দেবেই। সময় পেলেই জন্মভূমির টানে দেশে আসেন তিনি।