NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, জুন ১৪, ২০২৬ | ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প? বেলফাস্টে ঘরবন্দি ৫ হাজার বাংলাদেশি নোরা ফাতেহির সঙ্গে বাংলাদেশি বংশোদ্ভূত সঞ্জয়, ছবিতে ছবিতে কানাডায় বিশ্বকাপের উদ্বোধন রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন কোয়েল মল্লিক সেন্ট্রাল পার্কে বিশ্বকাপ উন্মাদনা, বিনামূল্যে ফাইনাল দেখাবে নিউইয়র্কবাসী বাংলাদেশ ও জার্মানি শক্তিশালী বাণিজ্য ও কৌশলগত সম্পর্ক চায় বেলফাস্টে অভিবাসীবিরোধী বিক্ষোভ, যানবাহনে আগুন ভিসা জালিয়াতির দায়ে মার্কিন নাগরিকত্ব হারাচ্ছেন ভারতীয় সিইও বদলি নেমেই পেনাল্টি থেকে গোল মেসির, বড় জয় আর্জেন্টিনার
Logo
logo

শ্রোতাদের জন্য লিজার উপহার


খবর   প্রকাশিত:  ২১ নভেম্বর, ২০২৪, ০২:০০ এএম

>
শ্রোতাদের জন্য লিজার উপহার

দারুণ গায়কীর জন্য বরাবরই ভক্ত-সমালোচকদের প্রশংসায় ভাসেন গায়িকা সানিয়া সুলতানা লিজা। এবার নতুন বছরের শুরুতেই শ্রোতাদের নতুন গান উপহার দিলেন ‘পাগলী সুরাইয়া’ খ্যাত এই গায়িকা।

গানটির শিরোনাম ‘ভালোবাসা নয় সেকি’। বুধবার ইউটিউবে নিজের চ্যানেল ‘লিজা’ থেকে গানটির টিজার উন্মুক্ত করেছেন লিজা। শুক্রবার প্রকাশ করবেন পুরো ভিডিও। গানটির কথা লিখেছেন লালন লোহানী। সুর করেছেন নাজির মাহমুদ। সংগীতায়োজন করেছেন মুশফিক লিটু। ভিডিও বানিয়েছেন রাজ বিশ্বাস শংকর।

লিজা বলেন, ‘এই গানটি দুই বছর আগে রেকর্ড করা হয়। তবে ভিডিও করার জন্য সময় পাচ্ছিলাম না। এবার হুট করেই করা। সাধারণত আমি যে ধরনের সফট-মেলোডি কথা-সুর নির্ভর গান করতে পছন্দ করি, এটি তেমনই। এটা খুব সুরেলা। শুনতে আরাম লাগবে।’

‘ভালোবাসা নয় সেকি’ গানের ভিডিওতে লিজা
‘ভালোবাসা নয় সেকি’ গানের ভিডিওতে লিজা

গায়িকা আরও যোগ করেন, ‘এত দিন ধরে গান করলেও আমি কখনো কক্সবাজারে গানের শুটিং করিনি। এবার করলাম। কক্সবাজারে আমার একটা শো ছিল। শোয়ের মাঝে দুই দিনের একটা বিরতি পাই। তখনই শুটিংটা করি। গানটিতে সমুদ্র, গাছ, পাহাড়ের সৌন্দর্য দারুণভাবে ফুটে উঠেছে।’

উল্লেখ্য, গান, উপস্থাপনা, খেলাধুলা সব মাধ্যমেই নিজের প্রতিভার প্রমাণ দিয়েছেন ২০০৮ সালের ক্লোজআপ ওয়ান বিজয়ী লিজা। এক যুগের ক্যারিয়ারে ‘পাগলী সুরাইয়া’, ‘ভুল করে যদি কখনো’, ‘যাবি কত দূরে’, ‘পাখি’, ‘এই তো ভালোবাসা’সহ বেশ কিছু জনপ্রিয় গান উপহার দিয়েছেন তিনি।