NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’ ছাত্রদল-শিবির সংঘর্ষের ঘটনায় একতরফা দোষারোপ না করার অনুরোধ স্বরাষ্ট্রমন্ত্রীর সীমানা পার করবেন না—লেবাননবাসীকে নতুন হুমকি ইসরায়েলের ইরান যুদ্ধে এবার ভেস্তে যাচ্ছে ট্রাম্প প্রশাসন? না-ফেরার দেশে ফরাসি অভিনেত্রী নাদিয়া ফারেস রিয়াল মাদ্রিদের জয়, এমবাপ্পে-ভিনিসিয়ুসে টিকে রইল লড়াইয়ে
Logo
logo

যুক্তরাষ্ট্রে ছড়াচ্ছে করোনার ভয়ংকর ধরন, মিলল ভারতেও


খবর   প্রকাশিত:  ২৮ মার্চ, ২০২৫, ০৮:০১ এএম

>
যুক্তরাষ্ট্রে ছড়াচ্ছে করোনার ভয়ংকর ধরন, মিলল ভারতেও

যুক্তরাষ্ট্রে মিলেছে এক্সবিবি.১.৫ নামে করোনা ভাইরাসের নতুন এক ধরন। যা বেশ দ্রুত ছড়াচ্ছে। নতুন এ ধরনের সন্ধান মিলেছে ভারতেও।

শনিবার (৩১ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।  

যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র জানিয়েছে, সাম্প্রতিক সময়ে করোনায় আক্রান্ত মানুষের মধ্যে ৪২ ভাগের দেহে নতুন এক্সবিবি.১.৫ ধরনের সন্ধান মিলেছে। এটি ওমিক্রনের একটি উপধরন।

২০২২ সালের নভেম্বরে সর্বপ্রথম করোনার নতুন ধরনটি সম্পর্কে জানান বিশেষজ্ঞরা। এরপর দ্রত সময়ের মধ্যে এটি যুক্তরাষ্ট্রে ছড়িয়ে পড়ে। প্রায় দুই মাস পর গত শুক্রবার (৩০ ডিসেম্বর) বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ জনসংখ্যার দেশ ভারতের গুজরাটে এক্সবিবি.১.৫ ধরনে আক্রান্ত রোগী পাওয়া যায়।

ভারতে মাত্র কয়েকদিন আগে চীনে উৎপত্তি হওয়া বিএফ.৭ উপধরনেরও সন্ধান পাওয়া যায়। এরমধ্যে দেশটিতে প্রবেশ করল আরেকটি ধরন।

এক্সবিবি.১.৫ ধরনটি বিএ.২.১০.১ এবং বিএ.২.৭৫ এর সমন্বয়ে গঠিত। যেটি কিনা ভার‍তসহ বিশ্বের ৩৪টি দেশে ছড়িয়ে পড়েছে। বিজ্ঞানীরা বলছেন, এই ধরন ওমিক্রনের অন্যান্য ধরন থেকে ভয়ংকর।

ভারতের মহারাষ্ট্রের চিকিৎসক ড. প্রদীপ আওয়াতে জানিয়েছেন, তারা ভাইরাসটির নতুন ধরনের জেনেটিক পরিস্থিতির ওপর নজর রাখছেন। রাজ্যটিতে ১০০ শতাংশ জিনোমিক সিকোয়েন্সিং করা হচ্ছে।

তিনি আরও জানিয়েছেন, বাড়তি সতর্কতার অংশ হিসেবে বিদেশ থেকে ভারতে আসা সবাইকে থার্মাল স্ক্রিনিং করা হচ্ছে। এছাড়া দুই শতাংশ র‍্যান্ডম স্যাম্পলিং শুরু করা হয়েছে বলেও জানিয়েছেন ওই চিকিৎসক। পরীক্ষায় যাদের করোনা পজিটিভ শনাক্ত হচ্ছে সেসব মানুষের নমুনা জিনোম সিকোয়েন্স করা হচ্ছে।

তিনি আরও জানিয়েছেন, এটি সম্পূর্ণ আলাদা একটি ধরন। কীভাবে এর সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে সে বিষয়টি এখনো নিশ্চিত নয়।