NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ৮, ২০২৬ | ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ সংবাদমাধ্যমকে ‘অসৎ’ বলে এনবিসির সাক্ষাৎকার থেকে বেরিয়ে গেলেন ট্রাম্প ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়াকে ৫ শর্ত যুক্তরাজ্য-ফ্রান্স-জার্মানির মার্কিন ভিসা বিতর্কের মধ্যেই মেক্সিকো পৌঁছেছে ইরান বিশ্বকাপ দল ঘোড়ার মাংস খাওয়া নিয়ে জয়া আহসানের রিট, যে নির্দেশ দিলেন হাইকোর্ট এরদোয়ানকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর রাজকুমারী অ্যানের ছেলের বিয়েতে ব্রিটিশ রাজপরিবারের মিলনমেলা লেবাননে ইসরায়েলি হামলায় বেশ কয়েকজন লেবানিজ সেনা নিহত সিঙ্গাপুরে দুটি সোনার পদক জয় বাংলাদেশের প্রতিরক্ষা শিল্পে সহযোগিতা বাড়াতে আগ্রহী তুরস্ক
Logo
logo

মিশিগানে বিজয় দিবস পালন করল চবি এলামনাই অ্যাসোসিয়েশন


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৭:২৭ এএম

>
মিশিগানে বিজয় দিবস পালন করল চবি এলামনাই অ্যাসোসিয়েশন

যুক্তরাষ্ট্রের মিশিগানে বিজয় দিবস পালন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই অ্যাসোসিয়েশন অব মিশিগান।

রোববার (১৮ ডিসেম্বর) বিকেলে ওয়ারেন শহরের নিজস্ব কার্যালয়ে এ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শুরুতেই জাতীয় সংগীত পরিবেশন করা হয়। পরে মহান স্বাধীনতা সংগ্রামে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অ্যাসোসিয়েশনের সভাপতি সৈয়দ মঈন দীপু এবং স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মো. লুৎফুর রহমান। এতে অংশ নেন, অনুষ্ঠানের উপ কমিটির আহবায়ক জাবেদ চৌধুরী, সঙ্গীত বড়ুয়া, রেজাউল করিম চৌধুরী, মোতাকাব্বির শাহীন, মিল্টন বড়ুয়া, জিয়াউল আলম চৌধুরী, মোহাম্মদ আপ্তাব, সালাউদ্দিন মুরাদ, লুৎফুর রহমান, প্রদ্যন্ন চন্দ, দৈনিক খোয়াইয়ের সম্পাদক শামীম আহছান, কাজী এবাদুল ইসলাম, মোহাম্মদ আফতাব, সৈয়দ শাফি, শতাব্দী রায় মাম্পী প্রমুখ।