NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

হিন্দি ছবির বক্স অফিস ব্যর্থতার কারণ জানালেন রাজামৌলি


খবর   প্রকাশিত:  ২৮ ফেব্রুয়ারী, ২০২৫, ০১:৫৩ এএম

>
হিন্দি ছবির বক্স অফিস ব্যর্থতার কারণ জানালেন রাজামৌলি

সাফল্যের জোয়ারে ভাসছেন তেলেগু পরিচালক এসএস রাজামৌলি। তার পরিচালিত ‘আরআরআর’ ভারত ছাড়িয়ে বহির্বিশ্বেও দাপট দেখাচ্ছে। পেয়েছে গোল্ডেন গ্লোব মনোনয়ন। দক্ষিণী ছবির বাজার যেখানে রমরমা সেখানে হিন্দি ছবি বক্স অফিসে রীতিমতো ধুঁকছে। বড় বড় অভিনেতার ছবিও ব্যর্থতার দেয়াল ভাঙতে পারছে না।

সম্প্রতি এক সাক্ষাৎকারে হিন্দি ছবির এহেন বেহাল দশার কারণ সম্পর্কে জানতে চাওয়া হয় রাজামৌলির কাছে। জবাবে তিনি জানান, ছবির সাফল্য-ব্যর্থতা পুরোপুরি নির্ভর করে দর্শকের ওপর। তাই নির্মাতাদের দর্শকের মন বুঝে ছবি তৈরি করতে হবে। এ ছাড়া অভিনেতা ও পরিচালকদের আকাশছোঁয়া পারিশ্রমিকও ছবির ব্যর্থতাকে তরান্বিত করে বলে মনে করেন ‘বাহুবলী’ নির্মাতা।

পরিচালকের কথায়, ‘হিন্দি ছবিতে কর্পোরেট সংস্থার আগমনের ফলে তারা অভিনেতা, পরিচালক থেকে শুরু করে প্রত্যেককে বেশি পারিশ্রমিক দিতে শুরু করেছে। ফলে সাফল্যের খিদেটা একটু কমে গিয়েছে।’ এই প্রসঙ্গেই তিনি মনে করিয়ে দিতে চেয়েছেন, ‘মাথায় রাখতে হবে, বেশিক্ষণ সাঁতার না কাটলে ডুবে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়।’

‘আরআরআর’ পরিচালকের মতে, দক্ষিণী ইন্ডাস্ট্রিতে এখনও এই অবস্থা শুরু হয়নি। কিন্তু বিপরীতে তিনি বলছেন, ‘আমাদের ছবি ভালো ব্যবসা করছে মানেই আত্মতুষ্টিতে ভোগার কোনো কারণ নেই। কারণ সেটা হলে তখন সাফল্যের খিদে কমে যায়। ফলে পরিস্থিতি অন্যদিকে বাঁক নেয়।’