NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুন ১৩, ২০২৬ | ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প? বেলফাস্টে ঘরবন্দি ৫ হাজার বাংলাদেশি নোরা ফাতেহির সঙ্গে বাংলাদেশি বংশোদ্ভূত সঞ্জয়, ছবিতে ছবিতে কানাডায় বিশ্বকাপের উদ্বোধন রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন কোয়েল মল্লিক সেন্ট্রাল পার্কে বিশ্বকাপ উন্মাদনা, বিনামূল্যে ফাইনাল দেখাবে নিউইয়র্কবাসী বাংলাদেশ ও জার্মানি শক্তিশালী বাণিজ্য ও কৌশলগত সম্পর্ক চায় বেলফাস্টে অভিবাসীবিরোধী বিক্ষোভ, যানবাহনে আগুন ভিসা জালিয়াতির দায়ে মার্কিন নাগরিকত্ব হারাচ্ছেন ভারতীয় সিইও বদলি নেমেই পেনাল্টি থেকে গোল মেসির, বড় জয় আর্জেন্টিনার
Logo
logo

হিন্দি সিনেমায় জয়া আহসান


খবর   প্রকাশিত:  ২৭ ডিসেম্বর, ২০২৩, ০৫:২৫ এএম

>
হিন্দি সিনেমায় জয়া আহসান

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। এবার ‘করক সিং’ নামের হিন্দি সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন এই অভিনেত্রী। সিনেমাটি নির্মাণ করতে যাচ্ছেন অনিরুদ্ধ রায় চৌধুরী।

জানা গেছে, সিনেমায় নাম ভূমিকায় রয়েছেন বলিউড অভিনেতা পঙ্কজ ত্রিপাঠী। আর মুখ্য ভূমিকায় দেখা যাবে জয়া আহসানকে।

 

শুধু তাই নয়, এখানে আরো অভিনয় করবেন ‘দিল বেচারা’ খ্যাত অভিনেত্রী সানজানা সাংভি। তাদের বাইরেও পশ্চিমবঙ্গের বেশ কয়েকজন অভিনয়শিল্পীকে দেখা যাবে এই সিনেমায়।

শোনা গেছে, এই সিনেমায় প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের অভিনয় করার কথা ছিল।

আরো জানা গেছে, ‘করক সিং’ মূলত আর্থিক কেলেঙ্কারির ঘটনা নিয়ে নির্মিত হবে। তবে সিনেমার গল্প বাস্তব জীবন থেকে অনুপ্রাণিত কি না, তা নিশ্চিত ভাবে এখনই বলা যাচ্ছে না। এর শুটিং হবে কলকাতা ও মুম্বাইতে।

সবকিছু ঠিক থাকলে ডিসেম্বরের প্রথম সপ্তাহেই মুম্বাইতে সিনেমাটির শুটিং শুরু হবে। তারপর কলকাতায় টানা ২০ থেকে ২৫ দিন শুটিং হবে।