NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

নীলফামারীতে মঞ্চ মাতাবেন অপু বিশ্বাস


খবর   প্রকাশিত:  ১৯ জানুয়ারী, ২০২৫, ০৫:০৮ এএম

>
নীলফামারীতে মঞ্চ মাতাবেন অপু বিশ্বাস

নীলফামারীর জলঢাকায় মঞ্চ মাতাবেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। একই মঞ্চে সংগীত পরিবেশন করবেন জনপ্রিয় সংগীত শিল্পী আঁখি আলমগীর ও সুলতানা ইয়াসমিন লায়লা। মঙ্গলবার (২৯ নভেম্বর) রাতে জলঢাকা শেখ রাসেল মিনি স্টেডিয়ামে উপজেলা পরিষদের আয়োজিত কনসার্টে যোগ দিতে ইতোমধ্যে নীলফামারীতে পৌঁছেছেন তারা। কনসার্ট শেষে আগামীকাল ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন অপু বিশ্বাস ও অনান্য শিল্পীরা।

এর আগে সকালে অপু বিশ্বাসসহ অন্যান্য শিল্পীদের সৈয়দপুর বিমান বন্দরে ফুল দিয়ে বরণ করেন জলঢাকা উপজেলা চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ বাহাদুর।

আব্দুল ওয়াহেদ বাহাদুর বলেন, গত ১৭ অক্টোবর নীলফামারী জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মমতাজুল হক ভাই বিজয়ী হওয়ায় সংবর্ধনা অনুষ্ঠান উপলক্ষে এ কনসার্টের আয়োজন করা হয়েছে৷ ইতিতোমধ্যে চিত্রনায়িকা অপু বিশ্বাস,কণ্ঠশিল্পী আঁখি আলমগীর ও  সুলতানা ইয়াসমিন লায়লা সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছেছেন। রাত ৯টায় তারা অনুষ্ঠানে যোগ দেবেন।

dhakapost

এদিকে কনসার্ট ঘিরে কয়েক দিন আগে থেকেই প্রস্তুতি গ্রহণ করেছে উপজেলা পরিষদ। জলঢাকা শেখ রাসেল মিনি স্টেডিয়ামে প্রস্তুত করা হয়েছে সংবর্ধনা অনুষ্ঠানের মঞ্চ ও আলাদা করে কনসার্টের স্টেজ। এছাড়াও অনুষ্ঠান ঘিরে বাড়ানো হয়েছে আইনশৃঙ্খলা বেষ্টনী ৷ যে কোনো বিশৃঙ্খলা এড়াতে বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি। এছাড়াও সাদা পোশাকে পুলিশসহ দায়িত্ব পালন করছেন আনসার সদস্য ও গ্রাম পুলিশের সদস্যরা।

জলঢাকা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ কবীর বলেন, কনসার্ট ঘিরে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পোশাকধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকের পুলিশ দায়িত্ব পালন করছেন। তিন স্তরের নিরাপত্তা জোরদার করা হয়েছে।