NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুন ১৩, ২০২৬ | ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প? বেলফাস্টে ঘরবন্দি ৫ হাজার বাংলাদেশি নোরা ফাতেহির সঙ্গে বাংলাদেশি বংশোদ্ভূত সঞ্জয়, ছবিতে ছবিতে কানাডায় বিশ্বকাপের উদ্বোধন রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন কোয়েল মল্লিক সেন্ট্রাল পার্কে বিশ্বকাপ উন্মাদনা, বিনামূল্যে ফাইনাল দেখাবে নিউইয়র্কবাসী বাংলাদেশ ও জার্মানি শক্তিশালী বাণিজ্য ও কৌশলগত সম্পর্ক চায় বেলফাস্টে অভিবাসীবিরোধী বিক্ষোভ, যানবাহনে আগুন ভিসা জালিয়াতির দায়ে মার্কিন নাগরিকত্ব হারাচ্ছেন ভারতীয় সিইও বদলি নেমেই পেনাল্টি থেকে গোল মেসির, বড় জয় আর্জেন্টিনার
Logo
logo

অনলাইনে ফাঁস বরুন ধাওয়ানের ‘ভেড়িয়া’


খবর   প্রকাশিত:  ১৬ এপ্রিল, ২০২৫, ০২:১০ এএম

>
অনলাইনে ফাঁস বরুন ধাওয়ানের ‘ভেড়িয়া’

শুক্রবার (২৫ নভেম্বর) মুক্তি পেয়েছে বরুন ধাওয়ান ও কৃতি শ্যানন অভিনীত ছবি ‘ভেড়িয়া’। চব্বিশ ঘণ্টা না পেরোতেই ছবিটি অনলাইনের বিভিন্ন সাইটে বিনামূল্যে পাওয়া যাচ্ছে।

এমনিতেই বলিউড বক্স অফিসে ধুঁকছে। তারওপর ছবিটি অনলাইনে সহজলভ্য হয়ে যাওয়ায় এর প্রভাব বক্স অফিসে পড়তে পারে বলেই আশঙ্কা একাংশের। টরেন্টের বিভিন্ন সাইটে এই ছবি প্রায় বিনামূল্যে এইচডি কোয়ালিটি পাওয়া যাচ্ছে। চিন্তার ভাঁজ প্রযোজকের কপালে।

সূত্রের খবর, ৮৫ কোটি টাকা বাজেটের এই ছবি প্রথম দুই দিনে ভারত জুড়ে সতেরো কোটি ঘরে তুলেছে। বিশ্বব্যাপী এই ছবির কালেকশন ২৭ কোটি টাকা।

সম্প্রতি ছবির প্রচারে কলকাতায় এসেছিলেন বরুণ। অভিনেতার কথায়, ‘ভেড়িয়া’র প্রথম দর্শক হলেন তার স্ত্রী নাতাশা দালাল। ছবি দেখে খুশি নাতাশা। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে রসিকতা করেই বরুণ বলেন, ‘আমার স্ত্রী খুশি ছবি দেখে, কিন্তু এবার অন্যদের স্ত্রীকে খুশি করতে চাই।’

পরিচালক অমর কৌশিক এই ছবিতে ‘ইচ্ছাধারী নেকড়ে’র পরিচিতি ঘটিয়েছেন দর্শকের সঙ্গে। বরুণ ছাড়াও এই ছবিতে রয়েছেন কৃতি শ্যানন, অভিষেক বন্দ্যোপাধ্যায়, সৌরভ শুক্লা প্রমুখ।