NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১০ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’ ছাত্রদল-শিবির সংঘর্ষের ঘটনায় একতরফা দোষারোপ না করার অনুরোধ স্বরাষ্ট্রমন্ত্রীর সীমানা পার করবেন না—লেবাননবাসীকে নতুন হুমকি ইসরায়েলের ইরান যুদ্ধে এবার ভেস্তে যাচ্ছে ট্রাম্প প্রশাসন? না-ফেরার দেশে ফরাসি অভিনেত্রী নাদিয়া ফারেস রিয়াল মাদ্রিদের জয়, এমবাপ্পে-ভিনিসিয়ুসে টিকে রইল লড়াইয়ে
Logo
logo

সিডনিতে রংধনুর বার্ষিক ট্যালেন্ট আওয়ার্ড ২০২২ অনুষ্ঠিত


খবর   প্রকাশিত:  ২৯ ডিসেম্বর, ২০২৪, ০৭:৩১ এএম

সিডনিতে রংধনুর বার্ষিক ট্যালেন্ট আওয়ার্ড ২০২২ অনুষ্ঠিত

প্রতি বছরের ধারাবাহিকতায় এ বছরও রংধনু বাংলা কালচারাল সোসাইটি বাংলাদেশি বংশোদ্ভূত শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার বিতরণ করেছে। রংধনুর উদ্যোগে গত শনিবার সন্ধ্যা ৭টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত  সিডনির বাংলা টাউনখ্যাত লাকেম্বার সিনিয়র সিটিজেন সেন্টারে অনুষ্ঠানটি আয়োজন করা হয়।

বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানটির উদ্বোধন ঘোষণা করেন রংধনুর বর্তমান প্রেসিডেন্ট ওহাব মিয়া। অনুষ্ঠানের শুরুতেই কবিতা আবৃত্তি করেন নুসরাত জাহান স্মৃতি এবং অপ্সরা বাংলা গানের তালে তালে মনোমুগ্ধকর নৃত্য পরিবেশন করেন। অনুষ্ঠানে অতিথি ছিলেন কাউন্সিলর ইব্রাহিম খলিল মাসুদ এবং কাউন্সিলর কার্ল সালেহ। ২০২২ সালের বিভিন্ন পরীক্ষার ওপর ভিত্তি করে সাতটি ক্যাটাগরিতে সর্বমোট ৪৫ জনকে পুরস্কার প্রদান করা হয়।

অনুষ্ঠানটি পরিচালনা করেন রংধনু পরিবারের সদস্য ফারিয়া আহমেদ এবং লিংকন শফিকউল্লাহ। অনুষ্ঠানের প্রথম পর্বে  খেলাধুলা, নাপলান ইয়ার ৩, ৫, ৭, ৯ এবং ওসি পরীক্ষায় সফল ছাত্র-ছাত্রীদের ক্রেস্ট প্রদান করেন ইব্রাহিম খলিল মাসুদ। সিলেকটিভ ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড প্রদান করেন কার্ল সালেহ এবং এইচএসসি পরীক্ষায় কৃতি ছাত্র-ছাত্রীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন রংধনুর প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট আব্দুল মোতালেব।

 

ইব্রাহিম খলিল মাসুদ তার বক্তব্যে সিডনিস্থ বাংলাদেশি কমিউনিটির অবদানের কথা উল্লেখ করেন এবং পুরস্কার বিজয়ী সকলকে এবং তাদের অভিভাবকদের অভিনন্দন জানান। কার্ল সালেহ তার বক্তব্যে শিক্ষার গুরুত্বের কথা আলোচনা করেন এবং প্রাক্তন প্রেসিডেন্ট শামসুজ্জামান শামীম অনুপ্রেরণামূলক বক্তব্য রাখেন।

অনুষ্ঠানের শেষভাগে মন মাতানো গান পরিবেশন করেন রানা শরীফ। জোবায়ের রশীদ জামী তার কর্মদক্ষতার জন্য এই বছর রংধনুর প্রেসিডেন্ট আওয়ার্ড পান। সবশেষে রংধনুর সাধারণ সম্পাদক লিংকন শফিকউল্লাহ ধন্যবাদ বক্তব্য প্রদান করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।