NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

অনন্যাকে ‘ভালো অভিনেতা’ বলে কটাক্ষ


খবর   প্রকাশিত:  ১৩ অক্টোবর, ২০২৪, ১১:৩৬ এএম

>
অনন্যাকে ‘ভালো অভিনেতা’ বলে কটাক্ষ

দুর্বল অভিনয়ের জন্য বরাবরই সমালোচনার শিকার হন উদীয়মান বলিউড অভিনেত্রী অনন্যা পান্ডে। তারকা সন্তান বলে অভিনয়ে সুযোগ পেয়েছেন এমনও অভিযোগ আছে তার বিরুদ্ধে। সম্প্রতি কৌতুক অভিনেতা নীহারিকা অনন্যাকে ‘ভালো অভিনেতা’ বলে কটাক্ষ করলেন।

পুরো ঘটনাটাই ছিল সাজানো। সম্প্রতি কেএফসির একটি প্রমোশনাল ভিডিওতে ধরা দেন অনন্যা ও নীহারিকা। সেখানে তাদের ঝগড়া করতে দেখা যায়। দুজনই লাল স্যুট এবং প্যান্ট পরেছিলেন। ক্যামেরার সামনে তারা একে অন্যকে ভালোবাসা জানান। কিন্তু ক্যামেরার পেছনে গেলেই উল্টো চিত্র! নীহারিকা অনন্যাকে বলেন, ‘আমি তোমায় ঘৃণা করি।’ জবাবে অনন্যা বলেন, ‘তোমাকে আমি দু’চোখে দেখতে পারি না।’

এরপর এই ভিডিওতে অনন্যাকে নালিশ করতে শোনা যায়, ‘তুমি কখনোই আমার অনুভূতির কদর করোনি।’ উত্তরে নীহারিকা বলেন, ‘তোমার আবার অতিরিক্ত অনুভূতি রয়েছে।’ অভিনেত্রী যখন তাকে ‘অসংবেদনশীল’ বলে রাগিয়ে দেন, তখন কমেডিয়ান তাকে বলেন, ‘হ্যাঁ, আর তুমি তো ভীষণ সংবেদনশীল, যে বেশিক্ষণ সহ্যই করা যায় না।’ তাদের সেই ঝগড়া থামার কোনো লক্ষণই দেখা যায় না ভিডিওতে। বরং ধীরে ধীরে বাড়তেই থাকে।

নীহারিকাকে যখন অনন্যা বলেন, ‘তোমার একটা কাজ দরকার, কর্মজীবন প্রয়োজন।’ জবাবে নীহারিকা বলেন, ‘তোমার জন্য একটা কৌতুক আছে, তুমি না ভীষণ ভালো একজন অভিনেত্রী।’ এটা শুনেই ক্ষেপে যান অনন্যা, চিৎকার করে বলে ওঠেন, ‘আমি তো বিশ্বাসই করতে পারছি না এটা তুমি বলছ!’ অবশেষে তাদের ঝগড়া থামে পছন্দের খাবারের মাধ্যমে।

প্রসঙ্গত, ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার ২’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন অনন্যা। শেষবার বিজয় দেবেরাকোন্ডার বিপরীতে ‘লাইগার’ ছবিতে দেখা গিয়েছে তাকে।