NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুন ১৩, ২০২৬ | ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প? বেলফাস্টে ঘরবন্দি ৫ হাজার বাংলাদেশি নোরা ফাতেহির সঙ্গে বাংলাদেশি বংশোদ্ভূত সঞ্জয়, ছবিতে ছবিতে কানাডায় বিশ্বকাপের উদ্বোধন রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন কোয়েল মল্লিক সেন্ট্রাল পার্কে বিশ্বকাপ উন্মাদনা, বিনামূল্যে ফাইনাল দেখাবে নিউইয়র্কবাসী বাংলাদেশ ও জার্মানি শক্তিশালী বাণিজ্য ও কৌশলগত সম্পর্ক চায় বেলফাস্টে অভিবাসীবিরোধী বিক্ষোভ, যানবাহনে আগুন ভিসা জালিয়াতির দায়ে মার্কিন নাগরিকত্ব হারাচ্ছেন ভারতীয় সিইও বদলি নেমেই পেনাল্টি থেকে গোল মেসির, বড় জয় আর্জেন্টিনার
Logo
logo

রণবীরকে চিনতেই পারলেন না সাংবাদিক, করলেন কটাক্ষ!


খবর   প্রকাশিত:  ১২ ফেব্রুয়ারী, ২০২৫, ০৭:২১ এএম

>
রণবীরকে চিনতেই পারলেন না সাংবাদিক, করলেন কটাক্ষ!

প্রায়ই বিভিন্ন অনুষ্ঠানে ‘উদ্ভট’ সাজে হাজির হন বলিউড তারকা রণবীর সিং। এটা নিয়ে তার ভক্তদের মধ্যে বেশ আলোচনা-সমালোচনা চলতে থাকে। এবার চোখে সাদা রোদচশমা। পরণে হলদে-সবুজ শার্ট-প্যান্টে রং-চঙে রণবীর সিংহ হাজির হয়েছিলেন আবু ধাবির এক স্টেডিয়ামে।

সেখানে কিছুটা বিব্রতকর অবস্থায় পড়তে হয় ‘গাল্লি বয়’কে। গাড়ি পছন্দ করেন রণবীর, তাই ফর্মুলা ওয়ান গাড়ির প্রতিযোগিতা দেখতে উড়ে গিয়েছিলেন সৌদি আরব। কিন্তু যথাযোগ্য আপ্যায়ন পেলেন কি? দেখা যায়, গ্রাঁ প্রি-র প্রবেশপথে এক সাংবাদিক তথা ফর্মুলা ওয়ান চালক মার্টিন ব্রুন্ডেল চিনতেই পারলেন না রণবীরকে। নিজেই তখন পরিচয় দিলেন অভিনেতা।

এক ভাইরাল ভিডিওতে প্রকাশ্যে এলো বলিউড তারকা এবং আমেরিকার সেই সাংবাদিকের কথোপকথন। সাংবাদিক স্বীকার করলেন, কয়েক মুহূর্তের জন্য চিনতে পারেননি রণবীরকে। পরিচয় দিতে বললে রণবীর বললেন, “আমি বলিউড অভিনেতা, মুম্বাইয়ে থাকি। বিনোদনের জগতের মানুষ।” এর পরই অবশ্য রণবীরকে সম্মান জানান মার্টিন। জিজ্ঞেস করেন, “কেমন লাগছে এখানে এসে?” রণবীর তার স্বভাবসিদ্ধ উচ্ছ্বাস নিয়ে বলেন, “ভীষণ রোমাঞ্চ অনুভব করছি। পৃথিবীর ছাদে দাঁড়িয়ে আছি বলে মনে হচ্ছে।”

সাংবাদিক তাকে চিনতে না পারায় অনুরাগীরা ক্ষুণ্ণ হলেও অনেকেই মনে করছেন রণবীরের ‘উদ্ভট’ সাজই এর কারণ। চশমায় তার মুখ বদলে গিয়েছিল। পোশাকেও নায়কসুলভ আভিজাত্যের বদলে মজাদার ফুরফুরে ভাব। সব মিলিয়েই বিদেশি সাংবাদিক চিনতে পারেননি তাকে শুরুতে— এমনই মনে করছেন একাংশ।

সাংবাদিক অবশ্য রণবীরের পোশাক নিয়ে কিঞ্চিৎ কটাক্ষ করতে ছাড়েননি। বলেন, “এই স্যুটটার জন্য কুর্নিশ করছি আপনাকে।’’ রণবীরও পাল্টা বললেন, “সবচেয়ে মজার ব্যাপার কী জানেন, স্যার? এই পোশাকটা সকালের মধ্যেই আমায় ফেরত দিতে হবে।”