NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, মার্চ ৭, ২০২৬ | ২৩ ফাল্গুন ১৪৩২
ব্রেকিং নিউজ
রবিবার থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি যুদ্ধের মধ্যে প্রথম জুমায় খামেনির জন্য ইরানিদের শোক মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে তারেক রহমান ও আমিরাতের প্রেসিডেন্টের ফোনালাপ আকাশসীমা আংশিক চালু, সীমিত ফ্লাইট পরিচালনা করছে এমিরেটস ইরানে হামলা না করার সিদ্ধান্তে অটল ব্রিটিশ প্রধানমন্ত্রী, ক্ষুব্ধ ট্রাম্প মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রীকে সরিয়ে দিলেন ট্রাম্প এবার তিশার বিরুদ্ধে লিখিত অভিযোগ দিলেন সামিয়া অথৈ যুক্তরাষ্ট্রকে কূটনৈতিকভাবে ইরান সংকট সমাধানের আহ্বান বাংলাদেশের খামেনির রাষ্ট্রীয় জানাজা স্থগিত করল ইরান আর্জেন্টিনা-স্পেন ‘ফিনালিসিমা’ স্থানান্তর হতে পারে ইউরোপে
Logo
logo

যুক্তরাষ্ট্রে সমকামী ক্লাবে গুলিতে নিহত ৫, আহত ১৮


খবর   প্রকাশিত:  ২৩ অক্টোবর, ২০২৪, ০৫:৩৯ এএম

যুক্তরাষ্ট্রে সমকামী ক্লাবে গুলিতে নিহত ৫, আহত ১৮

আর্ন্তজাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যের কলোরাডো স্প্রিংস শহরে শনিবার রাতে একটি সমকামী নৈশক্লাবে গোলাগুলিতে পাঁচজন নিহত ও ১৮ জন আহত হয়েছেন। স্থানীয় পুলিশ কর্মকর্তা লেফটেন্যান্ট পামেলা কাস্ত্রো এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন।

পামেলা আরো জানান, এ ঘটনায় একজন সন্দেহভাজনকে হেফাজতে নেওয়া হয়েছে এবং ক্লাব কিউতে হামলার পর আহতদের জন্য চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। পুলিশ মধ্যরাতের আগে একটি ফোনকল থেকে গোলাগুলির বিষয়ে জানতে পারে বলে জানিয়েছেন এই কর্মকর্তা।

 

তবে হামলার পেছনের উদ্দেশ্য সম্পর্কে কোনো তথ্য দিতে পারেনি পুলিশ।

 

গুগলের তালিকা থেকে জানা যায়, ক্লাব কিউ প্রাপ্তবয়স্কদের জন্য একটি সমকামী নৈশক্লাব। ক্লাবটিতে রাতের বেলা কারাওকে, ড্র্যাগ শো এবং ডিজেসহ বিভিন্ন ধরনের আয়োজন করা হয়ে থাকে।

প্রতিষ্ঠানটি তার ফেসবুক পেইজে এক বিবৃতিতে বলেছে, তাদের সম্প্রদায়ের ওপর নির্বোধের মতো আক্রমণ করায় তারা বিধ্বস্ত। 'আমরা আমাদের সাহসী গ্রাহকদের এই ঘটনায় দ্রুত প্রতিক্রিয়ার জন্য ধন্যবাদ জানাই, যারা বন্দুকধারীকে দমন করেছে এবং এই ঘৃণামূলক হামলার অবসান ঘটিয়েছে। '

হামলার পর ঘটনাস্থলের ছবিতে নিরাপত্তা বাহিনী এবং জরুরি পরিষেবার যানবাহনগুলোতে আলো জ্বলতে দেখা গেছে। সূত্র : রয়টার্স